Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মানকাড বিতর্ক এবং কিছু প্রশ্নের উত্তর

September 18, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মানকাড বিতর্ক এবং কিছু প্রশ্নের উত্তর
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

নতুন এক বিতর্ক ‘মানকাড’ আউট। তখন মাত্রই ফিফটি এসেছে তাহজিবুল ইসলামের ব্যাটে। শেষ জুটিতে ভর করে আফগানিস্তানের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ঠিক তখনই আফগান অধিনায়ক নানগেয়ালিয়া খারোটে ভিন্ন এক দৃশ্যের জন্ম দেন। বল ডেলিভারির আগ মুহূর্তে ফেলে দিলেন নন-স্ট্রাইক প্রান্তের বেলস। তখন ব্যাটসম্যান মুশফিক হাসান ক্রিজের বাইরে।

আবেদনের পরই আম্পায়ার জানালেন আউট! বাংলাদেশ শিবিরে তখন হতাশা। আর উল্লাসে মাতে আফগানরা। ‘মানকাড’ আউট করে এবারের সফরে তারা প্রথম জয়ের দেখা পেয়ে গেল!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে যুব ওয়ানডে সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে চতুর্থ ম্যাচে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল জিতল ১৯ রানে।

শুক্রবারের এই ম্যাচ শেষ হতেই চলছে ‘মানকাড’ আউট নিয়ে বিতর্ক। অনেকেই বলছেন এটি ক্রিকেটের চেতনা বিরোধী। এনিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিলেন বিডিনিউজ২৪.কমের ক্রিকেট রিপোর্টার নামী সাংবাদিক আরিফুল ইসলাম রনি। পাঠকের অনেক প্রশ্নের উত্তর দিলেন, চলুন দেখে নেই কী লিখেছেন তিনি।

”বাংলাদেশ যুব দলের শেষ ব্যাটসম্যান মুশফিক হাসানকে ‘মানকাড’ আউট করে উল্লাসে উড়ছেন আফগান যুব দলের অধিনায়ক নানগেয়ালিয়া খারোটে…
সিলেটে আজ চতুর্থ যুব ওয়ানডে ম্যাচের শেষ মুহূর্তের দৃশ্য এটি। তাহজিবুল হাসানের সঙ্গে যখন বাংলাদেশের শেষ ব্যাটসম্যান মুশফিক উইকেটে যোগ দেন, জয়ের জন্য তখনও প্রয়োজন ৪৬ রান…
কিপার-ব্যাটসম্যান তাহজিবুল দারুণ খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন। নিজে স্ট্রাইক নিয়ে শেষ ব্যাটসম্যানকে আগলে রেখে রান বাড়াচ্ছিলেন। এক ওভারে দুটি চার মারেন, পরে টানা দুই ওভারে দুটি ছক্কা…
যে ওভারে ফিফটি স্পর্শ করেন, এর এক বল পরই এই মানকাড আউটের ঘটনা। বল ডেলিভারি করার আগ মুহূর্তে বেলস ফেলে দেন বাঁহাতি স্পিনার খারোটে, মুশফিক তখন ক্রিজের সামান্য বাইরে…
১৯ রানে ম্যাচ জিতে যায় আফগানরা। টানা তিন হারের পর সিরিজে তাদের প্রথম জয়…
মানকাডিং বা নন স্ট্রাইক প্রান্তে বোলারের রান আউট করা নিয়ে এখনও অনেক বিতর্ক হয়। আমি বরাবরই বলি, এটা নিয়ে বিতর্ক কিংবা পক্ষে-বিপক্ষে অবস্থানের কোনো সুযোগই থাকা উচিত নয়। ক্রিকেটের আইনে একটা আউট আছে। আউট মানে আউট…. আর সব আউটর মতোই হওয়া উচিত…
সেটার সঙ্গে ক্রিকেটীয় স্পিরিটের কোনো সম্পর্ক থাকাই উচিত নয়। বিশেষ করে এই যুগে, টিভি রিপ্লেতে সেন্টিমিটারের ব্যবধানে কোনো ব্যাটসম্যান রান আউট হন বা বেঁচে যান। সেখানে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যান সামান্যতম এগিয়ে যাওয়া মানেও অন্যায় সুবিধা নেওয়া। বোলারের অবশ্যই তাকে রান আউট করা উচিত। না করাটাই বরং নিজ দলকে বঞ্চিত করা…
আফগান অধিনায়ক ঠিক কাজটিই করেছেন। আমাদের যুবাদের এসব ব্যাপারে এখন থেকেই সচেতন ও মনোযোগী হওয়া উচিত। এই রান আউটে কোনো দুর্ভাগ্য বা অন্যায়ের শিকার হওয়ার ব্যাপার নেই। এটা ব্যাটসম্যানের অন্যায় সুবিধা নেওয়ার প্রবণতা কিংবা অমনোযোগিতা বা অসচেতনতা…”

সংক্ষিপ্ত স্কোর-

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২১০/৮

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৪৪.২ ওভারে ১৯১/১০

ফল: আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১৯ রানে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ যুবারা।
ম্যাচসেরা: বিলাল আহমাদ।

Previous Post

বাংলা টাইগার্সের কোচ স্টুয়ার্ট ল

Next Post

সমুদ্রের টানে কক্সবাজারে মুশফিক

Related Posts

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

8
মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

7
এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের
বিশেষ প্রতিবেদন

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

13
Next Post
সমুদ্রের টানে কক্সবাজারে মুশফিক

সমুদ্রের টানে কক্সবাজারে মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
8

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

মুশফিক-লিটনের দাপটে পাহাড়সম লিড বাংলাদেশের

by cricbdadmin
0
10

সিলেট টেস্টের তৃতীয় দিনে ব্যাট হাতে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর...

মিরপুরে মুশফিক-লিটনের সেঞ্চুরি, বড় পুঁজির পথে বাংলাদেশ

সিলেটে লিটনের রেকর্ড

by cricbdadmin
0
5

সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন লিটন দাস। তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই কভার ড্রাইভে চার মেরে তুলে নেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD