Friday, August 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

May 18, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে সংগঠনটি। এবারের তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ফুটবলার হামজা চৌধুরী, নারী ফুটবলের তারকা ঋতুপর্ণা চাকমা এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। এই তিন ক্রীড়াবিদের মধ্য থেকেই নির্বাচিত হবে বছরের সেরা ক্রীড়াবিদ।

বর্ষসেরা ক্রীড়াবিদের পাশাপাশি পপুলার চয়েজ অ্যাওয়ার্ডেও রয়েছে তারকাবহুল মনোনয়ন। ফুটবলের হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমার সঙ্গে এই বিভাগে জায়গা পেয়েছেন ক্রিকেটার তানজিদ হাসান তামিম এবং হকি খেলোয়াড় আমিরুল ইসলাম। ক্রীড়াপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা এই বিভাগে বিজয়ীর নাম ঘোষণা করা হবে মূল অনুষ্ঠানের দিন।

আগামী ২২ মে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন। ১৯৬৪ সালে দেশে প্রথমবারের মতো ক্রীড়াক্ষেত্রে পুরস্কার প্রবর্তন করেছিল বিএসপিএ। দীর্ঘ সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও বিভিন্ন বিভাগে বর্তমান ও সাবেক ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও ক্রীড়া সংস্থাকে সম্মাননা দেওয়া হবে। এবারের আয়োজনে ১৫টি বিভাগে মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। সম্মাননার পাশাপাশি থাকছে অর্থ পুরস্কারও।

সোমবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিএসপিএ সভাপতি রেজওয়ান উজ জামান রাজিব জানান, হামজা চৌধুরীর সঙ্গে অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে আলোচনা চলছে। বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করায় তার উপস্থিতি এখনো নিশ্চিত নয়। অন্যদিকে নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় আমিরুল ইসলাম এবং নারী ফুটবল দলের কোচ পিটার বাটলারও দেশের বাইরে রয়েছেন।

এবারের পুরস্কারে ফুটবলের আধিপত্য স্পষ্ট। জাতীয় দলে যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় থাকা হামজা চৌধুরী বর্ষসেরা ফুটবলারের মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে আছেন নারী দলের নির্ভরযোগ্য ফুটবলার ঋতুপর্ণা চাকমা। নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্বীকৃতি মিলেছে তার পারফরম্যান্সেরও।

ক্রিকেট বিভাগে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন রিশাদ হোসেন। হকিতে বর্ষসেরা হিসেবে জায়গা করে নিয়েছেন আমিরুল ইসলাম। আন্তর্জাতিক অঙ্গনে তার সাফল্যই এনে দিয়েছে এই স্বীকৃতি। বর্ষসেরা আরচার হিসেবে মনোনয়ন পেয়েছেন আব্দুর রহমান আলিফ। টেবিল টেনিসে খই খই সাই মারমা এবং ব্যাডমিন্টনে আল আমিন জুমারও নিজ নিজ বিভাগে সেরার স্বীকৃতির জন্য মনোনীত হয়েছেন।

মনোনয়ন তালিকা-

বর্ষসেরা ফুটবলার: হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা
বর্ষসেরা ক্রিকেটার: রিশাদ হোসেন
বর্ষসেরা হকি খেলোয়াড়: আমিরুল ইসলাম
বর্ষসেরা আরচার: আব্দুর রহমান আলিফ
বর্ষসেরা টেবিল টেনিস খেলোয়াড়: খই খই সাই মারমা
বর্ষসেরা ব্যাডমিন্টন খেলোয়াড়: আল আমিন জুমার
উদীয়মান ক্রীড়াবিদ: রিপন মন্ডল (ক্রিকেট)
বর্ষসেরা কোচ: পিটার বাটলার (নারী ফুটবল)
সেরা আম্পায়ার: সেলিম লাকী
সেরা সংগঠক: কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল
তৃনমূলের ক্রীড়া ব্যক্তিত্ব: আলমগীর কবীর (ক্রিকেট কোচ)
বিশেষ সম্মাননা: শাহনাজ পারভীন মালেকা
সেরা পৃষ্ঠপোষক: প্রাইম ব্যাংক পিএলসি
সক্রিয় ফেডারেশন: বাংলাদেশ কাবাডি ফেডারেশন
পপুলার চয়েজ অ্যাওয়ার্ড (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), তানজিদ হাসান তামিম (ক্রিকেট), আমিরুল ইসলাম (হকি)
বর্ষসেরা ক্রীড়াবিদ (মনোনয়ন): হামজা চৌধুরী (ফুটবল), ঋতুপর্ণা চাকমা (নারী ফুটবল), আমিরুল ইসলাম (হকি)

Related Posts

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
বিশেষ প্রতিবেদন

ভারত-বাংলাদেশ সিরিজের চোখ এখন জানুয়ারিতে

0
ক্যারিয়ারের সেরা ইনিংস নিগারের
বিশেষ প্রতিবেদন

শিরোপা ফেরানোর মিশনে বাংলাদেশ

0
Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD