Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

April 16, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
হোম অব ক্রিকেটের ২০০
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু থেকেই জয়ের লক্ষ্য নির্ধারণ করে রেখেছে দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট করে জানিয়েছেন, তাদের চোখ শুধু এই সিরিজেই সীমাবদ্ধ নয়, বরং ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে ধাপে ধাপে নিজেদের প্রস্তুত করতে চান। তার মতে, সাম্প্রতিক সময়ের বোর্ড অস্থিরতা মাঠের পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলছে না এবং দল বাইরের বিষয়গুলো থেকে নিজেদের দূরে রাখতেই মনোযোগী।

মাঠের লড়াইয়ের বাইরে এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে দর্শকদের অভিজ্ঞতা। বিসিবি সভাপতি তামিম ইকবাল নতুন এক উদ্যোগের মাধ্যমে সরাসরি সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। ম্যাচ দেখতে আসা দর্শকদের সুবিধা-অসুবিধা বোঝার জন্য গ্যালারিতে নজরদারি বাড়ানোর পাশাপাশি তাদের মতামত সরাসরি শোনার ব্যবস্থা করা হয়েছে।

এক ভিডিও বার্তায় তামিম স্বীকার করেন, এতদিন খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিয়ে বিসিবি কাজ করলেও দর্শকদের অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বলার উদ্যোগ নেওয়া হয়নি। তিনি মনে করেন, ক্রিকেটের সবচেয়ে বড় অংশীদার হচ্ছে দর্শক, অথচ তাদের সুবিধা-অসুবিধা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি।

এই অবস্থার পরিবর্তন আনতেই নতুন পরিকল্পনা। ম্যাচ চলাকালে দর্শকদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে কয়েকজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে বসবেন তামিম নিজেই। মাঠে প্রবেশ থেকে শুরু করে আসনে বসা, খাবার-পানীয় কিংবা সামগ্রিক পরিবেশ-সবকিছু নিয়েই জানতে চাওয়া হবে তাদের অভিজ্ঞতা। লক্ষ্য একটাই, খেলা দেখতে আসা যেন শুধুই একটি ম্যাচ দেখা না হয়ে, বরং একটি উপভোগ্য ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে।

শুধু সভাপতির ব্যক্তিগত উদ্যোগেই সীমাবদ্ধ থাকছে না বিষয়টি। বিসিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও বিভিন্ন গ্যালারিতে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং তাদের মতামত সংগ্রহ করে বোর্ডকে জানাবেন। এভাবে ধাপে ধাপে দর্শকসেবার মান উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা ভবিষ্যতের হোম সিরিজগুলোতেও অব্যাহত থাকবে।

সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তামিম বলেন, তাদের মতামতই ভবিষ্যতের উন্নয়নের পথ দেখাবে। দর্শকদের অভিজ্ঞতা যত ভালো হবে, ততই বাংলাদেশ ক্রিকেটের পরিবেশ আরও সমৃদ্ধ হবে-এমনটাই বিশ্বাস বিসিবি সভাপতির।

Previous Post

অধিনায়কদের জন্য বিশেষ কার্ড, বিসিবির নতুন সম্মাননা

Next Post

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD