Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

April 16, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে ফিরলেন সাকিব-মুশফিক
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ। একজনকে ঘিরে ফেরার গুঞ্জন, অন্যজনকে নিয়ে নানা আলোচনা। এই দুই বিষয়েই বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে কথা বলেছেন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া মুশফিকুর রহিমকে দলে ফেরানোর ব্যাপারে আগ্রহ ছিল বলেই ইঙ্গিত দিয়েছেন মিরাজ। তার মতে, মুশফিকের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে নেতৃত্ব দেওয়া সহজ হয়ে যায়।

মিরাজ বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এরকম একটা প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।’

অধিনায়ক হওয়ার পর মুশফিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলেও জানান তিনি। মিরাজ বলেন, ‘আমি যখন অধিনায়কত্ব পাই তখন আমি কথা বলেছিলাম (দলে ফেরানোর জন্য)। যেহেতু তিনি টেস্ট ক্রিকেট খেলছেন (খেলার মধ্যেই আছেন)। তবে অধিনায়ক হিসেবে আমার একার সিদ্ধান্ত না এটা, ক্রিকেট বোর্ডের ডিসিশন আছে সবার একটা ডিসিশনের ব্যাপার আছে।’

অন্যদিকে সাকিব আল হাসানকে নিয়ে বাইরে যত আলোচনা থাকুক, সেটি দলের পরিবেশে প্রভাব ফেলছে না বলে জানিয়েছেন মিরাজ। তিনি মনে করেন, পেশাদার ক্রিকেটারদের ড্রেসিংরুমে এসব বিষয় বড় প্রভাব ফেলে না।

মিরাজ বলেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, এটা আসলে পেশাদার প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিংরুমে ঐরকম প্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি তার ইস্যুটা নিয়ে।’

Previous Post

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

Next Post

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

Related Posts

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়
বিশেষ প্রতিবেদন

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

10
Next Post
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

Discussion about this post

সর্বশেষ..

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

মিরপুরে লিজেন্ডস বোলারদের দাপটে কোণঠাসা গাজী

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) আগের ম্যাচেই রুদ্ধশ্বাস নাটকীয়তার জন্ম দিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। শেষ মুহূর্তের উত্তেজনায় ঢাকা লিওপার্ডসকে মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD