Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা!

April 6, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পর্কের বর্তমান পরিস্থিতি দুই দেশের ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক কিছু ঘটনার জেরে দুই বোর্ডের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়তে পারে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজে।

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী, চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এই সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি নির্ধারিত। তবে দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েনের কারণে সিরিজটি আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশেষ করে মুস্তাফিজ রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে বিসিবি উদ্যোগ নিয়েছে সম্পর্ক উন্নয়নের। বিসিসিআইকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে তারা, যেখানে আসন্ন সিরিজ এবং ভবিষ্যৎ ক্রিকেট সূচি বিবেচনায় ইতিবাচক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। এছাড়া আগামী বছর বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপকেও গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি। তবে এখন পর্যন্ত বিসিসিআইয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যা অনিশ্চয়তাকে আরও বাড়িয়ে দিয়েছে।

বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ইনচার্জ শাহরিয়ার নাফিস সরাসরি কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি। তিনি বলেন, ‘দ্বিপাক্ষিক সিরিজগুলো তো এফটিপির অংশ। গত বছর যে সিরিজ হওয়ার কথা ছিল, সে সিরিজটা এই বছর আনা হয়েছে। যত সময় যাবে, যেকোনো বোর্ডের সঙ্গে কিন্তু আমাদের যোগাযোগ প্রতিনিয়ত হয়। যেটা আমি ব্যক্তিগতভাবে পত্রপত্রিকার মাধ্যমে জেনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা চিঠি ইস্যু করা হয়েছে (বিসিসিআইকে)। কিন্তু এটা যেহেতু সিইও অফিস বা সভাপতি অফিসের ইস্যু, এ বিষয়ে আসলে আমার কাছে তেমন কোনো তথ্য নেই।’

ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ দল। সামনে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ, আর সেটিকে ঘিরেই এখন পুরো মনোযোগ টিম ম্যানেজমেন্টের।

এই প্রসঙ্গে নাফিস বলেন, ‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা যেহেতু বেশ একটা বড় সময় পেয়েছি, প্রস্তুতিটা খুব সমৃদ্ধ হচ্ছে। এখন পর্যন্ত খেলোয়াড়রা অনেক কষ্ট করছে এবং ভালো প্রস্তুতি হচ্ছে। আশা করি এটা নিউজিল্যান্ড সিরিজ আগ পর্যন্ত ওভাবে চলতে থাকবে। একটু গরম আছে কিন্তু খেলোয়াড় দ্রুত মানিয়ে নিচ্ছে। আমাদের এই পুরো প্রস্তুতির বিষয়টা আপাতত কেবল ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে ছিল। এখন স্কিল, ফিটনেস, ফিল্ডিং সবই হচ্ছে। আমরা সাধারণত সিরিজের আগে খুব বেশি সময় পায় না। এবার সময়টা পেয়েছি এবং কোচিং স্টাফ সেই সময়টা খুব দারুণভাবে কাজে লাগাচ্ছে।’

Previous Post

এক বছরের চুক্তিতে ফিরলেন রফিক

Next Post

রফিকের সঙ্গে স্পিন মেশিন, নতুন পথে বিসিবি

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

5
শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
Next Post
রফিকের সঙ্গে স্পিন মেশিন, নতুন পথে বিসিবি

রফিকের সঙ্গে স্পিন মেশিন, নতুন পথে বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
5

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD