Sunday, May 24, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রফিকের সঙ্গে স্পিন মেশিন, নতুন পথে বিসিবি

April 6, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
রফিকের সঙ্গে স্পিন মেশিন, নতুন পথে বিসিবি
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে অনুশীলনে নতুন সংযোজন হলো স্পিন বোলিং মেশিন। এতদিন পেস ও বাউন্সার অনুশীলনে বোলিং মেশিন ব্যবহৃত হলেও এবার স্পিন মোকাবিলার জন্যও প্রযুক্তির সহায়তা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় ১৬ লাখ টাকার এই মেশিন আজ দেখা গেছে জাতীয় দলের স্পিন বোলিং ক্যাম্পে।

ক্রিকেটের প্রচলিত বাস্তবতায় ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো দেশে স্পিন মেশিনের ব্যবহার বেশি, কারণ সেখানে পেস সহায়ক উইকেটে খেলতে অভ্যস্ত ব্যাটারদের স্পিনে মানিয়ে নিতে হয় আলাদাভাবে। বাংলাদেশে পরিস্থিতি ভিন্ন হলেও, স্পিন দক্ষতাকে আরও শাণিত করতে এই উদ্যোগ নিয়েছে বোর্ড।

মেশিনটির দাম সম্পর্কে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস বলেন, ‘প্রায় ১০০০০ পাউন্ড এর দাম। তবে ভ্যাট- ট্যাক্সের হিসাবটা জানা নেই আমার।’

শুধু দাম নয়, এর ব্যবহার নিয়েও বিস্তারিত জানান তিনি। নাফীস বলেন, ‘এটা দিয়ে অফ স্পিন, লেগ স্পিন এবং স্ট্রেইট বলটা করা যায়। ডানহাতি বোলারের ক্ষেত্রে যদি এটা অফ স্পিন হয়, তাহলে বাঁহাতি বোলারের ক্ষেত্রে এটা চায়নাম্যান হবে। সব ধরণের স্পিনই খেলা যায়। পাশাপাশি সোজা বল, যে বলটা আর্মার বল, সেই বলটাও খেলা যায়। তিন ধরনের বল খেলা যায়। লেংথ বদলানো যায়।’

মেশিনটি ব্যাটারদের ভিন্ন গতির স্পিন মোকাবিলায়ও সহায়তা করবে। এ প্রসঙ্গে নাফীস বলেন, ‘বলের পেস। মানে ধরেন কিছু স্পিনার জোরে বোলিং করে, কয়েক জন স্পিনার আস্তে বোলিং করেন। সেই গতিটাও নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি এটা দুই ভাবেই অপারেট করা যায়। ম্যানুয়ালি করা যায়। আবার কোনো ব্যাটারের কোচ বা সাপোর্টিং হ্যান্ড না থাকে, তাহলে অটোমেটেড উপায়ে একটা টাইমার সেট করা যাবে। সেক্ষেত্রে আপনাআপনি একসঙ্গে প্রায় ২৫ থেকে ৩০ টা বল ব্যবহার করা যায়।’

এর মধ্যেই স্পিন বিভাগকে শক্তিশালী করতে সাবেক বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিককে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তার ভূমিকা নিয়েও পরিষ্কার করেছেন নাফীস। তিনি বলেন, ‘আমাদের রফিক ভাই বাংলাদেশের কিংবদন্তি বাঁহাতি স্পিনার। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি মূলত বিসিবির স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন। তার বিশেষ কোনো দল নাই। এ ব্যাপারে আসলে সবার একটু ভুল ধারণা আছে। তিনি হয়তো শুধুমাত্র জাতীয় দলের জন্য কাজ করবেন, ব্যাপারটা এরকম না। তাঁর কাজ হচ্ছে মেন্টর হিসেবে তিনি বিভিন্ন দলের সঙ্গে কাজ করবেন। জাতীয় দল, অনূর্ধ্ব-১৯, এইচপি, টাইগার্সও হতে পারে।’

Previous Post

ভারতের বাংলাদেশ সফর ঘিরে অনিশ্চয়তা!

Next Post

পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

5
শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট
বিশেষ প্রতিবেদন

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

5
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

5
Next Post
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে

পররাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা

Discussion about this post

সর্বশেষ..

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
5

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

জমজমাট ক্লাব ক্যাটাগরি, বাড়ছে বিসিবি নির্বাচনে উত্তাপ

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের আনুষ্ঠানিকতা যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে আসন্ন নির্বাচনের চিত্র। তিন ক্যাটাগরিতে পরিচালক পদে...

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

ইরফানের ঝড়ো সেঞ্চুরিতে রূপগঞ্জের বড় জয়

by cricbdadmin
0
10

ইরফান শুক্কুরের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে আরও একটি বড় জয় তুলে নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে গাজী...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশের বাইরে সাকিব-জাদু অটুট

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলে তার উপস্থিতি এখন অতীতের গল্পের মতো। প্রায় এক বছর ধরে দেশের জার্সিতে নেই সাকিব আল হাসান, আর...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD