Wednesday, July 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবিতে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ, মুখোমুখি দিপন-বুলবুল

December 24, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির নতুন সভাপতি বুলবুল
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি নিয়ে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বোর্ডের পরিচালক ও সিসিডিএম কমিটির চেয়ারম্যান আদনান রহমান দিপন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক ছয় মাসে বিসিবিতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, তা আগের ১৫ বছরের চেয়েও বেশি।

দিপনের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এলো, যখন বিসিবির নেতৃত্বে এসেছে বড় ধরনের পরিবর্তন। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর বিসিবির দায়িত্ব নেন ফারুক আহমেদ। তবে টানা সমালোচনার মধ্যে নয় মাসের মাথায় তাকে সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তীকালীনভাবে বিসিবির সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল, যিনি পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে আবারও সভাপতি নির্বাচিত হন।

এই সময়ের ঘটনাপ্রবাহকে ইঙ্গিত করেই দিপন বলেন, ‘একজন বোর্ড পরিচালক হিসেবে শতভাগ নিশ্চিত করে বলছি, পাপনের ১৫ বছরের সমান দুর্নীতি হয়েছে সবশেষ ছয় মাসে। অনেকের ধারণার বাইরে ছিলো। বোর্ডে না ঢুকলে বিশ্বাস হতো না এরা এত দুর্নীতি করে।’

দিপনের এই বক্তব্যে স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়া এসেছে বিসিবির বর্তমান সভাপতির কাছ থেকে। গণমাধ্যমের সঙ্গে আলাপ করে আমিনুল ইসলাম বুলবুল স্পষ্টভাবে জানান, এই অভিযোগ তার কাছে গ্রহণযোগ্য নয় এবং এটি দিপনের ব্যক্তিগত মতামত মাত্র। পাশাপাশি তিনি বলেন, দুর্নীতি সংক্রান্ত কোনো অডিট এখনো সম্পন্ন হয়নি।

বুলবুল বলেন, ‘এটা তো তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে এটা তার ব্যক্তিগত মতামত এবং এই ধরনের কোনো অডিট বা এই ধরনের কোনো কাজ আমরা করছি না।’

বিসিবির অতীত কার্যক্রম নিয়েও কথা বলেন বুলবুল। তার মতে, গত ১৫ বছর ধরে বোর্ড একটি নির্দিষ্ট সিস্টেমে চলেছে, যেখানে নানা প্রশ্নবিদ্ধ ঘটনা ঘটেছে। তিনি ঘরোয়া লিগে এক ওভারে ৯০ রান দেওয়ার ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। একই সঙ্গে পূর্বাচলে নির্মাণাধীন স্টেডিয়ামের জন্য কেনা পিচের মাটি চুরি হওয়ার অভিযোগ নিয়েও মন্তব্য করেন এবং জানান, এসব বিষয় বর্তমানে তদন্তাধীন।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর। যেখানে এক ওভারে ৯০ রানও দেয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে বাট ওই যে কথাটা (অভিযোগ) ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত।’

Previous Post

বিপিএলের মঞ্চে নোয়াখালীর বার্তা স্পষ্ট- ভালো ক্রিকেটই লক্ষ্য

Next Post

রাজশাহীর হয়ে চমক দেখাতে চান নেপালের লামিচানে

Related Posts

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ
বিশেষ প্রতিবেদন

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

5
হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

10
অনুমতি পেলেন না তাসকিন, তবে…
বিশেষ প্রতিবেদন

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

2
Next Post
রাজশাহীর হয়ে চমক দেখাতে চান নেপালের লামিচানে

রাজশাহীর হয়ে চমক দেখাতে চান নেপালের লামিচানে

Discussion about this post

সর্বশেষ..

সম্ভাবনার আকাশে নাহিদ, মাটিতে থাকার পরামর্শ

অস্ট্রেলিয়ায় পা রাখার আগেই আলোচনায় নাহিদ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্ট সিরিজ শুরু হতে এখনও কয়েক সপ্তাহ বাকি। এরই মধ্যে স্বাগতিক দেশের সংবাদমাধ্যমের নজরে চলে এসেছেন বাংলাদেশের...

হোয়াইটওয়াশ থেকে বাঁচতে বাংলাদেশের চাই ২০০

জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থতার কারণ জানালেন আশরাফুল

by cricbdadmin
0
10

হতাশার জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। একমাত্র টেস্টে হার, ওয়ানডে সিরিজে ধবলধোলাই এবং টি-টোয়েন্টি সিরিজের প্রথম...

অনুমতি পেলেন না তাসকিন, তবে…

বিসিবির সমর্থন, এলপিএল ছাড়ার সিদ্ধান্ত তাসকিনের

by cricbdadmin
0
2

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে জাফনা কিংসের হয়ে খেলার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা যাচ্ছেন না বাংলাদেশের পেসার তাসকিন...

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

এবার শুরু নতুন কুঁড়ি স্পোর্টর্সের চূড়ান্ত পর্ব

by cricbdadmin
0
8

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল। সকাল ১০টায় মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয়...

ক্লাব ক্রিকেট ধ্বংস করেছেন সুজন

বয়সভিত্তিক ক্রিকেটে সুজনকে নতুন দায়িত্ব দিল বিসিবি

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক ক্রিকেটের কার্যক্রম আরও শক্তিশালী করতে নতুন দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বোর্ডের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD