Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল ধারাভাষ্যে ওয়াকার-রমিজদের সঙ্গে একাধিক তারকা

December 8, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্রডকাস্ট মান নিয়ে সমালোচনা যেন প্রতি বছরই নতুন করে ফিরে আসে। ধারাভাষ্যের দুর্বলতা, ক্যামেরা পরিচালনায় অগোছালো ভাব, প্রযুক্তিগত ঘাটতি, সব মিলিয়ে বিপিএলের জনপ্রিয়তা বারবার ধাক্কা খেয়েছে সম্প্রচারের কারণে। কিন্তু দ্বাদশ আসরের ঠিক আগে পরিস্থিতি যেন অন্যদিকে মোড় নিচ্ছে। এবার প্রথমবারের মতো ধারাভাষ্য কক্ষে হাজির হতে যাচ্ছেন আন্তর্জাতিক অঙ্গনের কয়েকজন বড় নাম, যা বিপিএলের মানোন্নয়ন নিয়ে নতুন আশার জন্ম দিয়েছে।

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএল ১২। উদ্বোধনের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে, ধারাভাষ্যের জন্য এবার যোগ দিচ্ছেন পাকিস্তানের সাবেক গতি তারকা ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল গফ। তাদের পাশে থাকবেন এ অঞ্চলের পরিচিত মুখ রমিজ রাজা। ধারাভাষ্য প্যানেলের এই সমৃদ্ধ দল টুর্নামেন্টটির মধ্যেই আন্তর্জাতিক স্বাদ এনে দেবে বলে মনে করছে বিসিবি।

এই আসরের সম্প্রচার দায়িত্ব পেয়েছে ট্রান্স প্রোডাকশন টেকনোলজিস (টিপিটি)। পিএসএল, আইএল টি-টোয়েন্টিসহ একাধিক টুর্নামেন্টে দীর্ঘ অভিজ্ঞতা থাকা প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয় অনেক ধারাভাষ্যকারের সঙ্গে চুক্তিবদ্ধ। সেই অভিজ্ঞতা এবার কাজে লাগবে বিপিএলের সম্প্রচার মান উন্নয়নে, এমনটাই জানাচ্ছে বিসিবির শীর্ষকর্তারা।

ধারাভাষ্য দিতে এবারই প্রথম এলেও বিপিএলের সঙ্গে ওয়াকার ইউনুসের পরিচয় আগেই হয়েছে। এর আগে তিনি সিলেটের কোচ ছিলেন। নতুন ভূমিকায় টুর্নামেন্টে ফিরতে তিনি দারুণ উচ্ছ্বসিত। বিসিবির ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘হ্যালো এভরিওয়ান। আমি ওয়াকার ইউনুস বলছি। আমি থাকছি এবারের বিপিএলে। মাঠে আসুন। আমার সঙ্গে বিপিএল উপভোগ করুন। সাথে বিশ্লেষণ। আরও অনেক কিছুই। বিপিএলে সেরা ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর একটি।’

রমিজ রাজাও নিজের পরিচিত ভঙ্গিতে ভক্তদের স্বাগত জানিয়েছেন। বাংলা দিয়ে শুরু করে তিনি বলেন, ‘আমি রমিজ রাজা বলছি।’ এরপর ইংরেজিতে যোগ করেন, ‘আমার সঙ্গে বিপিএলের এবারের আসর উপভোগ করুন। বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য সেরা ক্রিকেটারদের লড়াই হবে। বিপিএলে যোগ দিতে আমার তর সইছে না।’

বছরের পর বছর সম্প্রচারের মানহীনতা নিয়ে সমালোচনার পর এবার ধারাভাষ্য প্যানেলে আন্তর্জাতিক তারকাদের উপস্থিতি নিঃসন্দেহে নতুন মাত্রা যোগ করবে।

Previous Post

‘অবসর নেইনি’-ফেরার আশা ছাড়ছেন না সাকিব

Next Post

মাগুরাবাসীর জন্য কাজ করতে চান সাকিব

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
মাগুরাবাসীর জন্য কাজ করতে চান সাকিব

মাগুরাবাসীর জন্য কাজ করতে চান সাকিব

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD