Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘অবসর নেইনি’-ফেরার আশা ছাড়ছেন না সাকিব

December 8, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কাটাচ্ছেন সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক অস্থিরতার পর তিনি বাংলাদেশে ফিরতে পারেননি, আর সেই সঙ্গে স্থগিত হয়ে আছে জাতীয় দলের হয়ে তার শেষবারের মতো মাঠে নামার স্বপ্ন। তবুও তার ইচ্ছা একই জায়গায় স্থির, বাংলাদেশের মাটিতে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানাতে চান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

বাংলাদেশের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০২৪ সালের অক্টোবরে, ভারতের কানপুরে। এরপর নির্ধারিত ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে একটি টেস্ট খেলে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটিও অসম্পূর্ণ থেকে যায়। যদিও আন্তর্জাতিক দলে না থাকলেও সাকিব নিয়মিতই খেলছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, নিজের ফিটনেস ধরে রাখার লক্ষ্যেই।

এক পডকাস্টে এসে নিজের পরিকল্পনা নিয়ে প্রথমবারের মতো সরাসরি কথা বলেন তিনি। সাকিব বলেন, ‘আনুষ্ঠানিকভাবে আমি এখনো সব সংস্করণ থেকে অবসর নেইনি। প্রথমবার এটা প্রকাশ করলাম। আমার পরিকল্পনা হলো বাংলাদেশে ফিরে গিয়ে ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টির যেকোনো একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়া।’
তিনি আরও বলেন, ‘একটি সিরিজ খেলে সব সংস্করণ থেকে অবসর নিতে পারি… যেভাবেই হোক, আমি খুশি। কিন্তু আমি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই। এটাই আমার চাওয়া। আমি দেশে ফেরার ব্যাপারে আশাবাদী। এজন্যই আমি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছি।’

নিজের বিদায়ের মুহূর্তে ভক্তদের সামনে থাকার গুরুত্ব আরেকবার তুলে ধরে সাকিব বলেন, ‘একজন খেলোয়াড় যখন কিছু বলে সেটাতে অটল থাকার চেষ্টা করে… আমি একটা খারাপ সিরিজও খেলতে পারি। আমার মনে হয় এটাই যথেষ্ট। এটা ভক্তদের বিদায় জানানোর একটা ভালো উপায়… ঘরের মাঠে সিরিজ খেলে তাদের কিছু ফিরিয়ে দিতে চাই।’

পডকাস্টে তিনি একই কথা আরও একবার পুনরাবৃত্তি করেন, ‘আমি কিন্তু এখনও অফিসিয়ালি ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করিনি… আমার পরিকল্পনা হল বাংলাদেশে ফিরে যাওয়া। সেখানে ওয়ানডে, টেস্ট এবং টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চাই… ভালো খেললাম নাকি খারাপ খেললাম, সেটা বড় কথা নয়… যে সমর্থকরা সব সময় আমার পাশে ছিলেন, বিদায় জানানোর একটা মঞ্চ চাইছি।’

নিজের ক্যারিয়ারের বিশেষ অধ্যায় ২০১৯ বিশ্বকাপ নিয়ে কথা বলতে গিয়েও তুলে ধরেন কীভাবে প্রস্তুতির মধ্যেই তিনি বুঝেছিলেন এটি তার টুর্নামেন্ট হতে যাচ্ছে। আইপিএলে বেঞ্চে বসার সম্ভাবনা তাকে নতুন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল, ‘আমি দেখছিলাম কেউ ইনজুরড না হলে আমার এই বছর এই দলে খেলার তেমন সম্ভাবনা নেই… আমি হোটেল রুমে বসে নিজের সাথে কথা বলেছি… নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে ট্রেইনিং শুরু করলাম। টম মুডি বলল, তোমার কী হয়েছে? আমি বলেছি বিশ্বকাপে দেখতে পাবেন।’

সেই প্রস্তুতির ফল মিলেছিল ইংল্যান্ডের মাটিতে। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক রান, আর জোফরা আর্চারের ভয়ংকর গতিকে সামলে আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল। সাকিব বলেন, ‘তাকে মোকাবেলা করার পর একটি ছয় মারলাম… এরপর আমি ভাবলাম, হ্যাঁ এখন আমি পারব। বাকিরা এর চেয়ে সহজ হবে।’

সেঞ্চুরি উদযাপনে সংযম থাকার কারণ নিয়েও তিনি বলেন, ‘আমি প্রতিটি বল খেলব আমার দেশের জন্য, নিজের জন্য না। এটা আসলে দলের জন্য।’

Previous Post

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

Next Post

বিপিএল ধারাভাষ্যে ওয়াকার-রমিজদের সঙ্গে একাধিক তারকা

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বিপিএল ধারাভাষ্যে ওয়াকার-রমিজদের সঙ্গে একাধিক তারকা

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD