Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলে আসতে পারে নোয়াখালী-ময়মনসিংহ, পাঁচ বছরের মালিকানা দেবে বিসিবি!

October 11, 2025
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার দেখা যেতে পারে নতুন রূপ। এবার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে নোয়াখালী ও ময়মনসিংহ যুক্ত হতে পারে সম্ভাব্য নতুন দল হিসেবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো শর্ত পূরণ করতে পারলেই তাদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার বিকেলে বিসিবির গভর্নিং কাউন্সিলের সভা শেষে সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, এবারের বিপিএলে অন্তত পাঁচটি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে দলসংখ্যা বাড়তেও পারে।

বিসিবি জানায়, এবারের বিপিএলের জন্য মোট ১০টি অঞ্চলের নাম বিবেচনায় রাখা হয়েছে-ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহ। এর মধ্যে অন্তত পাঁচটি অঞ্চলের প্রতিনিধিত্বে মাঠে গড়াবে টুর্নামেন্টটি।

সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ফ্র্যাঞ্চাইজির মেয়াদে। এবার প্রথমবারের মতো পাঁচ বছরের জন্য মালিকানা দেবে বিসিবি। এর আগে কখনো টানা তিন বছরের বেশি সময়ের জন্য কোনো ফ্র্যাঞ্চাইজি চুক্তি হয়নি।

ইফতেখার মিঠু বলেন, ‘আমরা এবার দীর্ঘ মেয়াদে পরিকল্পনা করছি। ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক সামর্থ্য, ম্যানেজমেন্ট দক্ষতা আর ভাবমূর্তিই হবে মূল বিবেচ্য বিষয়। আগের বিপিএলে কিছু সমস্যা হয়েছিল, এবার আমরা কঠোর হব।’

তিনি আরও জানান, ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি এক মাসের মধ্যেই পুরো টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য তাদের। এই সময়টাতেই বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ ফেব্রুয়ারিতে রয়েছে জাতীয় নির্বাচন ও টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেও এই বিপিএলকে গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি। বোর্ডের ধারণা, দেশি ক্রিকেটারদের জন্য এটি হবে ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার দারুণ সুযোগ।

টুর্নামেন্ট আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রীড়া ব্যবস্থাপনা সংস্থা আইএমজির সঙ্গে কাজ করছে বিসিবি। যদিও সময়ের স্বল্পতার কারণে তাদের কাজের পরিসর সীমিত রাখা হবে। মিঠু জানান, ‘আইএমজির সঙ্গে আমাদের আলোচনা প্রায় শেষ। তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখছি। এবার ছোট আকারে হলেও গোছানোভাবে আয়োজন করব।’

নতুন আসরে একটি অতিরিক্ত ভেন্যু যুক্ত করারও পরিকল্পনা রয়েছে বিসিবির। রাজশাহী, খুলনা ও বরিশালের ভেন্যু পর্যবেক্ষণ করছে গভর্নিং কাউন্সিল। বর্তমানে বিপিএলের প্রধান ভেন্যুগুলো হলো ঢাকা, চট্টগ্রাম ও সিলেট।

অন্যদিকে, এবার ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিসিবি আশা করছে, বরিশালসহ আগের ভালো ফ্র্যাঞ্চাইজিগুলো নতুন বিপিএলেও অংশ নেবে।

ইফতেখার বলেন, ‘আমরা কাউকে জোর করছি না, তবে বরিশালের মতো ভালো ম্যানেজমেন্টের দল থাকলে সেটা সবার জন্যই ভালো হবে। আগের মতো কোনো বকেয়া বা অব্যবস্থাপনা দেখতে চাই না।’

সব মিলিয়ে আগের বিতর্ক আর অনিয়মের ছায়া পেছনে ফেলে বিপিএলকে নতুনভাবেকরতে চায় বিসিবি, ‘এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, দেশের ক্রিকেটের জন্য নতুন সূচনা। এবার আমরা আগের ভুলগুলো থেকে শিখে, আরও পেশাদারভাবে বিপিএল আয়োজন করব।’

Previous Post

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নাসির

Next Post

দুইশর আগেই আফগানদের থামিয়ে দিল বাংলাদেশ

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
দুইশর আগেই আফগানদের থামিয়ে দিল বাংলাদেশ

দুইশর আগেই আফগানদের থামিয়ে দিল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD