Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নাসির

October 11, 2025
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, লিড স্টোরি
0 0
A A
জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন নাসির
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

নিজেকে ফের ফিরে পেয়েছেন তিনি। এইতো গতকাল জাতীয় ক্রিকেট লিগের সেমিফাইনালে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে রংপুরকে ফাইনালে পৌঁছে দিলেন নাসির হোসেন। একসময় আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল পারফরম্যান্সের পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির ঘরোয়া মঞ্চে ফেরার চেষ্টা চালাচ্ছেন।

চট্টগ্রামের দেওয়া ১৬৮ রানের টার্গেট তাড়া করতে রংপুর ওপেনিংয়ে নেমে দায়িত্ব নেন নাসির। জাহিদ জাভেদের সঙ্গে ৭৬ রানের উদ্বোধনী জুটি গড়ে জয় নিশ্চিত করার ভিত্তি স্থাপন করেন। জাভেদ আউট হলেও নাসির ৪১ বলে ৫৪ রানের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ দিকে অধিনায়ক আকবর আলীর ২১ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস দলকে পাঁচ উইকেটে জয় এনে দেয়।

ম্যাচ শেষে নাসির জাতীয় দলে ফেরার আগ্রহ প্রকাশ করেন। বিপিএল নিয়ে তিনি বলেন, ‘যদি সুযোগ পাই খেলব, না পাইলে না। তবে জাতীয় দলে ফেরার চেষ্টা সবসময় থাকবে। যেখানে খেলি না কেন, পারফর্ম করার চেষ্টা করি।’

ভক্তদের ভালোবাসাও অনুভব করছেন তিনি,‘মানুষ আমাকে ভালোবাসছে, কারণ পারফর্ম করেছি। সেটা আমাকে আরও উৎসাহ দেয়।’ রংপুরের সামনে এখন বড় চ্যালেঞ্জ-আগামীকাল ফাইনালে খুলনার বিপক্ষে মাঠে নামা। নাসির আশা করছেন, যারা কম ভুল করবে, জয় তারাই পাবেন।

নাসির বলেন, ‘আমরা শিরোপা জিততে খেলব। খুলনা শক্তিশালী দল, কিন্তু ভালো ক্রিকেট খেললেই জিতবে যে দল।’

নাসিরের এই ধারাবাহিক পারফরম্যান্স ঘরোয়া মঞ্চে তাকে আবারও জাতীয় দলের দরজায় ফিরতে সাহায্য করতে পারে। তিনি নিজেও ফের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।

Previous Post

টস হেরে শুরুতে বল হাতে বাংলাদেশ, দলে দুই পরিবর্তন

Next Post

বিপিএলে আসতে পারে নোয়াখালী-ময়মনসিংহ, পাঁচ বছরের মালিকানা দেবে বিসিবি!

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

8
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
বিপিএল ঢাকার প্রথম পর্বের সূচি

বিপিএলে আসতে পারে নোয়াখালী-ময়মনসিংহ, পাঁচ বছরের মালিকানা দেবে বিসিবি!

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD