Wednesday, April 29, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএলের সিলেট পর্বে নতুন সূচি চূড়ান্ত

December 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বে স্থগিত হওয়া ম্যাচগুলোর সূচি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত রাষ্ট্রীয় শোকের কারণে ৩০ ডিসেম্বরের নির্ধারিত ম্যাচগুলো বাতিল করা হয়। এরপর একাধিকবার সম্ভাব্য নতুন তারিখ নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ম্যাচগুলো আগামী ৪ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

৩০ ডিসেম্বর সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের আলোকে বিসিবি ওই দিনের বিপিএল ম্যাচ স্থগিত রাখে।

প্রথমদিকে ৩১ ডিসেম্বর ম্যাচ আয়োজনের কথা শোনা গেলেও, জাতীয় শোকের প্রথম দিন হওয়ায় সরকারি ছুটি এবং কোনো খেলা না আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ১ জানুয়ারিকে বিকল্প তারিখ হিসেবে ভাবা হলেও সূচিগত জটিলতার কারণে সেটিও বাতিল হয়ে যায়।

এই প্রেক্ষাপটে বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে, ৩০ ডিসেম্বর বাতিল হওয়া ম্যাচ দুটি এখন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর ফলে স্থগিত ম্যাচগুলোর সূচি তৃতীয়বারের মতো পরিবর্তিত হলো। তবে সিলেট পর্বে ১ ও ২ জানুয়ারির জন্য নির্ধারিত ম্যাচগুলোতে কোনো পরিবর্তন আসেনি এবং সেগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই মাঠে গড়াবে।

বাতিল হওয়া ম্যাচ দুটির মধ্যে একটি ছিল সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার লড়াই এবং অন্য ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। বিসিবি জানিয়েছে, ৫ জানুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া পরবর্তী ম্যাচগুলোর জন্য একটি সংশোধিত ও চূড়ান্ত পূর্ণাঙ্গ সূচি দ্রুত প্রকাশ করা হবে।

বিসিবি এক শোকবার্তায় লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তাঁর অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

Previous Post

খালেদা জিয়ার স্মৃতিচারণে অশ্রুসজল বুলবুল

Next Post

জীবন-মৃত্যুর লড়াইয়ে বিশ্বকাপজয়ী ড্যামিয়েন মার্টিন

Related Posts

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া
বিশেষ প্রতিবেদন

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

7
সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

5
নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

3
Next Post
জীবন-মৃত্যুর লড়াইয়ে বিশ্বকাপজয়ী ড্যামিয়েন মার্টিন

জীবন-মৃত্যুর লড়াইয়ে বিশ্বকাপজয়ী ড্যামিয়েন মার্টিন

Discussion about this post

সর্বশেষ..

শেখ মেহেদীর মায়ের মৃত্যুতে শোকের ছায়া

বোলিংয়েই পার্থক্য গড়ার দাবি শেখ মেহেদীর

by cricbdadmin
0
7

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শুরুটা ছিল পুরোপুরি নিউজিল্যান্ডের দখলে। দুই কিউই ব্যাটার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে...

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত

ঢাকা টেস্টে দেখা যাবে শান্তকে?

by cricbdadmin
0
5

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে দলকে ভরসা দেওয়া এই...

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

নাহিদার শততম ম্যাচে হারল বাংলাদেশ

by cricbdadmin
0
3

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে বাংলাদেশ নারী ক্রিকেট দলে ছিল উৎসবের আবহ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের শততম ম্যাচ খেলতে নামেন...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

লিটনের বার্তা-জয়ের ধারায় চোখ হোয়াইটওয়াশে

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে রোমাঞ্চকর জয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী এই জয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চান তামিম

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করতে চান তামিম ইকবাল। সবচেয়ে কম বয়সী সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি বোর্ড...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD