Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হেসে-খেলে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

October 16, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হেসে-খেলে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

ভারতের বিশাখাপত্নমে নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরোপুরি ভেঙে পড়ল বাংলাদেশ নারী দল। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং- কোনো বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। ফলাফল- অজিদের ১০ উইকেটের বিশাল জয়, আর বাংলাদেশের টুর্নামেন্ট থেকে কার্যত বিদায়ঘণ্টা!

টসে জিতে আজ ব্যাটিংয়ে নেমে আত্মবিশ্বাসী সূচনা চেয়েছিল বাংলাদেশ। কিন্তু ওপেনার ফারজানা হক মাত্র ৮ রান করে ফেরেন, আর রুবিয়া হায়দার ঝিলিক কিছুটা প্রতিরোধ গড়েও ৪৪ রানের বেশি যেতে পারেননি।

মাঝে শারমিন আক্তার ২১ রান করলেও ব্যাটিং লাইনআপে আর কেউ স্থায়ী হতে পারেননি। একমাত্র উজ্জ্বল দিক সোবহানা মোস্তারি- ৮০ বলে অপরাজিত ৬৬ রান করে দলকে টেনে তোলেন ৯ উইকেটে ১৯৮ রানে। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ হলেও প্রতিপক্ষের জন্য তা ছিল একেবারে সহজ লক্ষ্য।

অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও ফোবি লিচফিল্ড যেন একাই শেষ করে দিলেন ম্যাচ। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪.৫ ওভারে জয় নিশ্চিত করেন তারা। অধিনায়ক হিলি হাঁকান ৭৭ বলে অপরাজিত ১১৩ রান, আর লিচফিল্ড অপরাজিত ৮৪ (৭২ বলে)। দুই ওপেনার মিলে দলকে সেমিফাইনালে তুলে দেন অনায়াসে।

এই জয়ে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচে পাঁচ জয় নিয়ে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে টানা চার হার বাংলাদেশের সেমিফাইনালের আশা একেবারেই শেষ করে দিয়েছে।

অজি বোলারদের সামনে বাংলাদেশ ব্যাটাররা ছিলেন পুরোপুরি ব্যাকফুটে। অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, আলানা কিং ও জর্জিয়া ওয়ারহ্যাম নিয়েছেন দুটি করে উইকেট। ম্যাগান স্কট নিয়েছেন একটি। বাংলাদেশের ৯ ব্যাটারই দুই অঙ্কে যেতে পারেননি।

পাকিস্তানের বিপক্ষে জয়ে দারুণ সূচনা করলেও পরের চার ম্যাচে হারের বৃত্তে আটকে গেছে নিগার সুলতানাদের দল। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই করেও জয়ের দেখা মেলেনি। এখন বাকি ম্যাচগুলো শুধু সম্মান রক্ষার লড়াই।

Previous Post

আফগান বিপর্যয় নিয়ে যা বললেন নির্বাচক লিপু

Next Post

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দেশ কারা?

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দেশ কারা?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দেশ কারা?

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD