Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দেশ কারা?

October 17, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দেশ কারা?
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে চূড়ান্ত হলো ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাই পর্বে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে মার্চে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হবে আসরটি।

স্বাগতিক দেশ হিসেবে ভারত ও শ্রীলঙ্কা আগেই জায়গা পেয়ে গিয়েছিল। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা সাত দলের মধ্যে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ সরাসরি ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে তিনটি দল-নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড-পেয়েছে সরাসরি সুযোগ।

বাকি আটটি স্থান নির্ধারণ হয়েছে আঞ্চলিক বাছাই পর্বের মাধ্যমে। আফ্রিকা অঞ্চল থেকে উঠে এসেছে নামিবিয়া ও জিম্বাবুয়ে, ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি, আর আমেরিকা অঞ্চল থেকে জায়গা করে নিয়েছে কানাডা। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নেপাল ও ওমানের সঙ্গে শেষ মুহূর্তে বিশ্বকাপে নাম লিখিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

এবারের বিশ্বকাপে তাই অংশ নিচ্ছে বিশ্বের নানা প্রান্তের ২০টি দল-স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত, নামিবিয়া, জিম্বাবুয়ে, কানাডা, ইতালি ও নেদারল্যান্ডস।

প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ক্রিকেটের বৈচিত্র্য ও প্রতিদ্বন্দ্বিতার নতুন এক দিগন্ত। শক্তিশালী দলগুলোর পাশাপাশি এবার সুযোগ পেয়েছে এমন অনেক দেশ, যারা বিশ্ব ক্রিকেটে নিজেদের নতুন ইতিহাস লিখতে মুখিয়ে আছে।

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল

স্বাগতিক: ভারত ও শ্রীলঙ্কা।

২০২৪ আসরের পারফরম্যান্সের ভিত্তিতে: বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ,

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে: আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান।

বাছাইপর্ব খেলে: কানাডা (আমেরিকা অঞ্চল থেকে), ইতালি, নেদারল্যান্ডস (ইউরোপ থেকে), নামিবিয়া, জিম্বাবুয়ে (আফ্রিকা থেকে), নেপাল, ওমান, সংযুক্ত আরব আমিরাত (এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে)।

Previous Post

বাংলাদেশকে হেসে-খেলে হারিয়ে সেমিতে অস্ট্রেলিয়া

Next Post

ইতিহাসের মাঝে ক্রিকেট, লালবাগ কেল্লায় মিরাজ-হোপের ট্রফি উন্মোচন

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ইতিহাসের মাঝে ক্রিকেট, লালবাগ কেল্লায় মিরাজ-হোপের  ট্রফি উন্মোচন

ইতিহাসের মাঝে ক্রিকেট, লালবাগ কেল্লায় মিরাজ-হোপের ট্রফি উন্মোচন

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD