Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রথম পরীক্ষায় ফেল আশরাফুল-নাসির-রাজ্জাক

October 1, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
আকসুর রিপোর্ট পেতে আরও অপেক্ষা
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) নিয়মটা চালু করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেলিগে খেলতে হলে ফিটনেসের পরীক্ষায় (বিপ টেস্ট) কমপক্ষে ৯ পেতে হতো। এবার আরও কঠোর হলো বোর্ড। কমপক্ষে পেতে হবে ১১।
কিন্তু মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক, তুষার ইমরান ও নাসির হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার প্রথম পরীক্ষায় মঙ্গলবার পেলেন না পাশ মার্ক।

বিপ টেস্টে ৯.৬ পেয়েছেন ফেল আশরাফুল। ৯.৭ পয়েন্ট পেলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার নাসির হোসেন। নাদিফ চৌধুরী পেয়েছেন ১০.৪ পয়েন্ট। আরাফাত সানি সর্বসাকুল্যে পেলেন ১০.৯ পয়েন্ট।

আশরাফুল, নাসির, নাদিফ ও সানি ছাড়াও গতকাল বিপ টেস্ট দেন আবু হায়দার রনি, জাহিদুজ্জামান, সৈকত আলি, মার্শাল আইয়ুব, শামসুর রহমান, আল আমিন জুনিয়র, ইলিয়াস সানি, মেহেদি মারুফ, শুভাগত হোম, নাজমুল অপু, জুবায়ের লিখন, মোহাম্মদ শরিফ, আলী আহমেদ মানিক, ও মোহাম্মদ শাকিল।

বিপ টেস্ট দেয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পেলেন জাহিদুজ্জামান (১২.৯)। এরপরই রয়েছেন পেসার মানিক (১২.৮), উইকেটরক্ষক শাকিল (১২.৬) ও মেহেদি মারুফ (১১.৮)। এছাড়া সৈকত আলী (১১.৪), মার্শাল আইয়ুব (১১.৪), শামসুর রহমান (১১.৩), আল আমিন জুনিয়র (১১.৩), শুভাগত হোম (১১), নাজমুল ইসলাম অপু (১১.১), জুবায়ের হোসেন লিখন (১১.২), আবু হায়দার রনি (১১.১) পাস করেছেন বিপ টেস্টে।

৪ অক্টোবর পরীক্ষা দিতে হবে আশরাফুলদের। সেখানে পাস করলেই হয়তো তারা ছাড়পত্র পাবেন জাতীয় লিগে খেলার ছাড়পত্র।

তার আগে আশরাফুল বলেন, ‘আমাকে টেস্টে ৯.৬ দিয়েছে। আমি বিশ্বাস করি যে আরো সাত, আট দিন ভালো অনুশীলন করলে উন্নতি করা যাবে। আবার চার তারিখে একটি সুযোগ আছে। এই তিন চারদিন ট্রেনিং করলে এবং চেষ্টা করলে হয়তোবা আরো উন্নতি করতে পারবো।’

১০ অক্টোবর শুরু হবে এনসিএল। প্রথম শ্রেণির ক্রিকেটের আসরে আটটি বিভাগীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকাদের দিতে হচ্ছে পরীক্ষা।

Previous Post

মিরাজের ৫ উইকেট, ম্যাচ ড্র

Next Post

কোহলিকে টপকে নতুন উচ্চতায় বাবর

Related Posts

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?
বিশেষ প্রতিবেদন

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

11
Next Post
কোহলিকে টপকে নতুন উচ্চতায় বাবর

কোহলিকে টপকে নতুন উচ্চতায় বাবর

Discussion about this post

সর্বশেষ..

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

পারিশ্রমিকে পরিবর্তন, কাঠামোতে নতুন ভাবনা-তামিমের প্রথম পদক্ষেপ

‘আমি কাউকে ফোন করিনি’-নির্বাচন নিয়ে আত্মপক্ষ সমর্থন তামিমের

by cricbdadmin
0
5

বিসিবির নির্বাচন এবার শুধু ভোটের লড়াই নয়, হয়ে উঠেছে পরিচয়েরও পরীক্ষা। ক্রিকেটের বোর্ড গঠনের এই প্রক্রিয়ায় মাঠের চেয়ে বেশি আলোচনা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD