দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক ম্যাচে ব্যাট হাতে খুব বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। তবে তিনি দেখালেন ব্যাটিংয়ের চেয়েও মূল্যবান এক গুণ, দলের প্রয়োজনে নিজের অবস্থান বিসর্জনের মানসিকতা।
শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচে ১১তম ওভারের শেষ বলে মোহাম্মদ ওয়াসিম আউট হলে পাঁচ নম্বরে নেমে ব্যাটিং শুরু করেন সাকিব। প্রথমে কিছুটা সময় নিলেও পরে শট খেলতে শুরু করেন; একটি ওভারে দুটি চার মেরে তালও খুঁজে পান তিনি।
যখন মনে হচ্ছিল, সাকিবই হতে পারেন ইনিংস গড়ার কেন্দ্রবিন্দু, তখনই তিনি নিলেন ব্যতিক্রমী সিদ্ধান্ত। ১৬তম ওভারের শেষে নিজের নামের পাশে ১২ বলে ১৬ রান নিয়ে ক্রিজ ছেড়ে দিলেন স্বেচ্ছায়-রিটায়ার্ড আউট হয়ে।
উদ্দেশ্য খুব স্পষ্ট- শেষ ওভারের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ের জন্য জায়গা করে দেওয়া কাইরন পোলার্ডের মতো বড় হিটারদের। পোলার্ড সুবিধা করতে না পারলেও সাকিবের সেই জায়গা ছাড়ার সিদ্ধান্তই ইনিংসের শেষ ধাপকে সক্রিয় করে তোলে।
জনি বেয়ারস্টোর ২৪ বলে ৩৭, ওয়াসিমের ২৯ বলে ৩৯ এবং টম বেন্টনের ২১ বলে ৩২ রান ইনিংসকে শক্ত ভিত দেয়। এরপর তাজিন্দার সিংয়ের ৮ বলে ১৭ এবং রোমারিও শেফার্ডের ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংসে এমিরেটস পৌঁছে যায় ২০ ওভারে ১৮৫ রানে। বড় স্কোর গড়ার এই পথচলায় সাকিবের উপস্থিতি ছিল নীরব কিন্তু গুরুত্বপূর্ণ, তিনি সময় নষ্ট না করে দলের পরিকল্পনাকে অগ্রাধিকার দিয়েছেন।










Discussion about this post