Monday, July 6, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নাসুমের পাওনা বিতর্কে মুখ খুলল সিলেট

April 13, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নাসুমের ৫ উইকেট শিকারের দিনে ডুবল নোয়াখালী
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নাসুম আহমেদের পারিশ্রমিক ইস্যুতে বিপিএল-পরবর্তী সময়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। গত মৌসুমে সিলেট টাইটান্সের হয়ে দারুণ পারফরম্যান্স করেও প্রাপ্য অর্থ না পাওয়ার অভিযোগ তোলেন এই স্পিনার। ১২ ম্যাচে ১৮ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি, এবং তার পারফরম্যান্সে দল দ্বিতীয় কোয়ালিফায়ার পর্যন্ত পৌঁছায়। তবে এত কিছুর পরও ৩৫ লাখ টাকা বকেয়া রয়েছে বলে দাবি করেন নাসুম, যা নিয়ে শুরু হয় বিতর্ক।

এই প্রেক্ষাপটে সিলেট টাইটান্স তাদের অবস্থান স্পষ্ট করতে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে। দলটি জানায়, বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নিষ্পত্তি হয়েছে এবং নাসুমের কোনো বকেয়া নেই। পারিশ্রমিক, বোনাস ও পেমেন্ট পদ্ধতি-সব দিক নিয়েই তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে, যাতে ভুল বোঝাবুঝি দূর করা যায়।

নিচে সিলেট টাইটান্সের দেওয়া বিবৃতিটি হুবহু তুলে ধরা হলো-

“চুক্তিবদ্ধ পাওনা পরিশোধ: বিপিএল ২০২৫-২০২৬ মৌসুমের খেলোয়াড়দের পাওনা সংক্রান্ত বিষয়টি গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে চূড়ান্তভাবে সুরাহা হয়েছে। নির্ধারিত চুক্তি অনুযায়ী, ক্রিকেটার নাসুম আহমেদের মোট পাওনা ছিল ৩৫ লক্ষ টাকা (বি-ক্যাটাগরি), যার সম্পূর্ণ অংশ সিলেট টাইটান্স ইতিমধ্যে পরিশোধ করেছে। বর্তমান প্রেক্ষাপটে উক্ত ক্রিকেটারের কোনো বকেয়া পাওনা প্রতিষ্ঠানের নিকট অবশিষ্ট নেই।

মৌখিক আলোচনা ও বোনাস সংক্রান্ত ব্যাখ্যা: নিলামের পূর্বে খেলোয়াড়ের সঙ্গে পারিশ্রমিক ও বোনাস নিয়ে কিছু মৌখিক আলোচনা হয়েছিল। সেখানে শর্ত ছিল যে, দল যদি চ্যাম্পিয়ন হয় তবে অতিরিক্ত বোনাস প্রদান করা হবে। যেহেতু দল কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে, তাই উক্ত মৌখিক বোনাস প্রদানের কোনো আইনি বা চুক্তিগত বাধ্যবাধকতা নেই। মূলত স্বাক্ষরিত চুক্তিপত্রের শর্তাবলী অনুযায়ীই সব আর্থিক লেনদেন সম্পন্ন করা হয়েছে।

চেক ও পেমেন্ট পদ্ধতি সংক্রান্ত স্পষ্টীকরণ: নাসুম আহমেদের বিশেষ অনুরোধে তার প্রাপ্য অর্থ নগদে সরাসরি পরিশোধ করা হয়েছে। তিনি ব্যাংকের মাধ্যমে না দেয়ার জন্য শুরুতেই অনুরোধ করেন। টুর্নামেন্ট চলাকালীন নিরাপত্তার খাতিরে অগ্রিম হিসেবে প্রদত্ত চেকগুলো অন্যান্য খেলোয়াড়রা পেমেন্ট বুঝে নিয়ে ফেরত দিলেও, নাসুম আহমেদ তা এখনো ফেরত দেননি। বিসিবি কার্যালয়ে উপস্থিত থেকে পাওনা বুঝে নেওয়ার দিনে তিনি অনুপস্থিত থাকায় এবং পরবর্তীতে বারবার অনুরোধ সত্ত্বেও উক্ত চেকগুলো ফেরত না দেওয়া অনভিপ্রেত।

সিলেট টাইটান্স সর্বদা খেলোয়াড়দের পেশাদারিত্ব এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, চুক্তি অনুযায়ী নাসুম আহমেদের যাবতীয় পাওনা ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে এবং বর্তমানে ফ্র্যাঞ্চাইজির নিকট তাঁর কোনো অর্থ পাওনা নেই। আমরা আশা করি, এই বিবৃতির পর উক্ত বিষয়টি নিয়ে সকল প্রকার ভুল বোঝাবুঝির অবসান ঘটবে।”

Previous Post

বাংলাদেশের মাঠে ভারতীয় আম্পায়ার, পেছনে কূটনৈতিক বার্তা

Next Post

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

Related Posts

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন
বিশেষ প্রতিবেদন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

4
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

8
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

9
Next Post
নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

Discussion about this post

সর্বশেষ..

পিএসএলে বড় মঞ্চে ইমনকে নিয়ে স্বপ্ন

ইমন-হাসানও পাচ্ছেন বিসিবির এনওসি

by cricbdadmin
0
4

বিদেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ও কাউন্টি লিগে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্র (এনওসি) পেতে যাচ্ছেন তিন ক্রিকেটার। ইংল্যান্ডের...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

দ্য হান্ড্রেডে খেলতে এক মাস পেলেন মুস্তাফিজ

by cricbdadmin
0
8

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এবার পুরো আসরজুড়েই দেখা যাবে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। দেশের ক্রিকেট সূচির সঙ্গে সমন্বয় করে তাকে...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আর্জেন্টিনার সমর্থক হলেও এবার ফেভারিট মানছেন না সাকিব

by cricbdadmin
0
9

আর্জেন্টিনার প্রতি নিজের সমর্থনের কথা কখনোই লুকিয়ে রাখেননি সাকিব আল হাসান। একসময় গর্ব করেই বলেছিলেন, ‘দল তো মানুষ একটাই করে’।...

মিরাজদের ১০ শতাংশ জরিমানা

সিরিজ জিততেই মাঠে নামবে বাংলাদেশ

by cricbdadmin
0
12

হারারে টেস্টে পরাজয়ের হতাশা কাটিয়ে এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। টেস্টে কন্ডিশনের সঙ্গে মানিয়ে...

কাউন্টি অভিষেকে হাসানের ঝড়, জয় এনে দিলেন কেন্টকে

কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ

by cricbdadmin
0
8

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সফল অভিষেকের পর এবার ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। কেন্ট...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD