Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ অংশ নিয়েই পাচ্ছে ৩ কোটির বেশি

April 13, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

নারী ক্রিকেটের সবচেয়ে বড় আসরকে সামনে রেখে নতুন ইতিহাস গড়ল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবার ঘোষণা করা হয়েছে রেকর্ড পরিমাণ প্রাইজমানি, যা নারী ক্রিকেটের যেকোনো বিশ্বকাপ আসরের মধ্যে সর্বোচ্চ। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্ট শুরু হতে আর দুই মাসের মতো বাকি থাকতেই পুরস্কারের অঙ্ক জানিয়ে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এবারের আসরে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ ডলার, যা আগের ২০২৪ আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। ওই আসরে ১০টি দল অংশ নিলেও এবার প্রথমবারের মতো দলসংখ্যা বেড়ে হয়েছে ১২, ফলে পুরস্কারের পরিমাণও স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে।

চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার, আর রানার্সআপ পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলোও পাবে উল্লেখযোগ্য অর্থ, আর গ্রুপপর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও রাখা হয়েছে আলাদা আর্থিক পুরস্কার।

এমনকি কোনো ম্যাচ না জিতলেও খালি হাতে ফিরতে হচ্ছে না অংশগ্রহণকারী দলগুলোকে। বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল নিশ্চিতভাবে পাবে অন্তত ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার। সেই হিসেবে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ দলও শুধু অংশগ্রহণ করেই পাবে প্রায় ৩ কোটি টাকার বেশি।

নারী ক্রিকেটের এই অগ্রযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত। তিনি বলেন, ‘নারী ক্রিকেটের অগ্রগতি দ্রুততার সঙ্গে ঘটছে এবং আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসন্ন আসরের ১২ প্রতিযোগী ও সম্মিলিত প্রাইজমানিও রেকর্ড অবস্থানে। যা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জোরালো ইঙ্গিত এবং খেলাটি বৈশ্বিকভাবে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে।’

আগামী ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে এই আসরের দশম সংস্করণ। বাংলাদেশ খেলবে গ্রুপ-১-তে। বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৪ জুন, বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে।

Previous Post

নাসুমের পাওনা বিতর্কে মুখ খুলল সিলেট

Next Post

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের পরও সমীকরণ মিলল না রূপগঞ্জের

ডিপিএল মাঠে ফেরার পথে, ১৮-১৯ এপ্রিল দলবদল

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD