Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নবমবারের মতো ঢাকা লিগে ওয়ালটন

June 10, 2021
in ক্রিকেট সাফারি, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নবমবারের মতো ঢাকা লিগে ওয়ালটন
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘরোয়া ক্রিকেট মানেই যেন পৃষ্টপোষক ওয়ালটন গ্রুপ। ক্রীড়াবান্ধব এই প্রতিষ্ঠানটি এবার নিয়ে টানা নবমবারের মতো ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) টাইটেল স্পন্সর হলো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে এবারের ঢাকা লিগের নাম- ‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর্ড বাই ওয়ালটন।’

বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সব জায়গাতেই ওয়ালটন গ্রুপ। ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের হোম সিরিজে পাওয়ার স্পন্সরও ওয়ালটন। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু ডিপিএলের স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও ঢাকা লিগের আয়োজক সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ওয়ালটনের প্রধান বিপণন কর্মকর্তা ফিরোজ আলম, অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ ও সিসিডিএমের সমন্বয়ক আলী হোসেন।

১২ দল নিয়ে ঢাকা লিগ শুরু সোমবার থেকে। মিরপুর ও বিকেএসপির দুটি মাঠে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দলগুলো। এর আগে গতবছর করোনার কারণে ২০২০ সালের মার্চে এক রাউন্ড খেলা হওয়ার পর বন্ধ হয়ে যায় ঢাকা লিগ। এবার স্থগিত হওয়া লিগ আয়োজন করা হচ্ছে বলে দলবদল হয়নি। অবশ্য ওয়ানডে নয়, এবার খেলা হবে টি-টুয়েন্টি ফরম্যাটে।

রোববার সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পর লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার আমরা টি-টুয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করছি।’

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, ‘আমি বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। তারা এক যুগ ধরে আমাদের পৃষ্ঠপোষকতার সুযোগ করে দিয়েছে।’

বিসিবির পরিচালক জালাল ইউনুস বলেন, ‘ওয়ালটন গ্রুপকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। কোভিডের এ পরিস্থিতিতে অনেক প্রতিষ্ঠান স্পন্সর করতে চান না। সেখানে এ বিপদেও মধ্যেও কিন্তু ওয়ালটন আমাদের ছেড়ে যায়নি। আমাদের সাথেই আছে। তারা অতীতেও ছিলেন। বর্তমানেও আছে। ভবিষ্যতেও থাকবে। করোনা পরিস্থিতিতে ঢাকা লিগ চালানোর ঝুঁকি নিয়েছি। আমরা চ্যালেঞ্জ নিয়েছি সফলভাবে লিগ আয়োজনের। আমরা ১২টি দলকে বায়োবাবলে রাখছি। এটা বিরাট চ্যালেঞ্জের। দেশের ক্রিকেটের স্বার্থে আমরা সেই চ্যালেঞ্জ নিয়েছি।’

ঢাকা লিগে স্পন্সরশিপ বাদেও টুর্নামেন্টের মান বাড়াতে ম্যাচ অফিসিয়ালকে (আম্পায়ার, রেফারি) ক্লথ দিচ্ছে ওয়ালটন। পাশাপাশি প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে আকর্ষণীয় ট্রফি এবং টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি দেবে প্রতিষ্ঠানটি।

Previous Post

ডিপিএলে কে কোন দলে

Next Post

সিপিএলে খেলতে পারবেন তো সাকিব?

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
সিপিএলে খেলতে পারবেন তো সাকিব?

সিপিএলে খেলতে পারবেন তো সাকিব?

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD