Wednesday, May 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

April 29, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত এই নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচী ক্রীড়া পরিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে। জনপ্রিয় প্রতিভা অন্বেষন কর্মসূচী ‘নতুন কুঁড়ি’র সফলতার ধারাবাহিকতায় আগামী দিনের খেলোয়ার তৈরীর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’কে।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি জানান, ১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীরা ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্ট-এই আটটি ডিসিপ্লিনে প্রতিদ্বন্দ্বিতা করবে। ইতিমধ্যে সারা দেশ থেকে ১ লাখ ৬০ হাজার ৭৭৯ জন কিশোর-কিশোরী নিবন্ধন করেছে।

আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

সরকারের পরিকল্পনা শুধু প্রতিযোগিতা আয়োজনেই সীমাবদ্ধ নয়। চূড়ান্ত পর্ব শেষে সম্ভাবনাময় খেলোয়াড়দের আলাদা করে গড়ে তোলার উদ্যোগও নেওয়া হবে। এ বিষয়ে আমিনুল হক বলেন, ‘সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব। সরকারিভাবে তাদেরকে ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা শহর, বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেখানে আমরা তাদেরকে সেই সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়-দায়িত্ব আমরা বহন করব।’

প্রতিভাবান খেলোয়াড়দের শুধু ঢাকায় এনে কেন্দ্রীভূত করার বদলে নিজ নিজ বিভাগে সুযোগ-সুবিধা তৈরির কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। তার মতে, পরিবার ও স্থানীয় পরিবেশের কাছাকাছি থেকে প্রশিক্ষণ পেলে খেলোয়াড়েরা বেশি স্বস্তিতে এগোতে পারবে।

তিনি বলেন, ‘বিভাগীয় শহরগুলোতে যে সকল সুযোগ-সুবিধা দরকার সেগুলো নিশ্চিত করে যাতে আমরা-যেমন চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না। আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে যাতে তার পরিবার এবং তার যে যাতায়াত তার সকল কিছু যাতে সুযোগ-সুবিধা নিশ্চিত করতে পারে এলাকা থেকেই।’

প্রতিভা বাছাইয়ে পক্ষপাত, সুপারিশ কিংবা স্বজনপ্রীতির অভিযোগ যাতে না ওঠে, সে ব্যাপারেও কড়া অবস্থান নিয়েছে মন্ত্রণালয়। আমিনুল হক বলেন, ‘প্রতিমন্ত্রী হিসেবে না,ক্রীড়াবিদ হিসেবে আমি নিজে চোখে দেখব যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কি না। এখানে স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই।’

Previous Post

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে সাকিবের ক্ষোভ

Next Post

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

Related Posts

‘আমরা তাদের অলআউট করব’
বিশেষ প্রতিবেদন

‘আমরা তাদের অলআউট করব’

6
তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

7
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

8
Next Post
বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

Discussion about this post

সর্বশেষ..

‘আমরা তাদের অলআউট করব’

‘আমরা তাদের অলআউট করব’

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে ম্যাচ যেন এসে দাঁড়িয়েছে এক সূক্ষ্ম ভারসাম্যে। পাকিস্তান এখনো লড়াইয়ে, তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া...

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD