Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ঢাকার ক্লাব ক্রিকেটে শঙ্কা কাটল, নভেম্বরেই মাঠে প্রথম বিভাগ লিগ

October 22, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
Coaches pay price for BCB whim!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচন ঘিরে সৃষ্টি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরছে স্বাভাবিকতা। লিগ বর্জনের ঘোষণায় বন্ধ হয়ে যাওয়া ক্লাব ক্রিকেটে আবারও প্রাণ ফিরছে। সব শঙ্কা দূর করে আগামী নভেম্বর মাসে শুরু হতে যাচ্ছে ঢাকার নতুন ক্রিকেট মৌসুম, আর তা শুরু হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ দিয়ে।

আজ (বুধবার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৈঠক শেষে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন জানান, প্রথম বিভাগ লিগ দিয়েই নতুন মৌসুমের পর্দা উঠবে। বৈঠকে উপস্থিত ২০ ক্লাবের মধ্যে ১৭টির প্রতিনিধিরাই অংশ নেন, আর কেউই লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় থাকেননি।

দীপন বলেন, ‘আজ আমরা প্রথম বিভাগের দলগুলোর সঙ্গে বৈঠক করেছি। প্রায় সব ক্লাবই উপস্থিত ছিল, এবং কেউই বলেনি যে তারা খেলবে না। সবাই আগ্রহী। সময়সূচি নিয়ে সামান্য মতপার্থক্য আছে, তবে সবাই খেলতে রাজি।’

সিসিডিএমের পরিকল্পনা অনুযায়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ একসঙ্গে আয়োজন করা হবে। তবে প্রিমিয়ার লিগ আপাতত সূচিতে নেই, কারণ জাতীয় দলের ব্যস্ততা, বিপিএল ও এনসিএল মিলিয়ে সময়ের চাপ তৈরি হয়েছে। দীপন বলেন, ‘ফাঁক পেলে প্রিমিয়ার লিগও করব, তবে এখন মূল লক্ষ্য অন্য তিন বিভাগ।’

বিসিবি নির্বাচন পরবর্তী অচলাবস্থার পটভূমিতে এই ঘোষণা এসেছে। গত ৬ অক্টোবরের নির্বাচনের পর সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছিল। তারা পুনর্নির্বাচিত বোর্ডপ্রধান আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও অভিহিত করেছিল। এরপর থেকেই স্থবির হয়ে পড়েছিল ঢাকার লিগ ক্রিকেট।

এখন সে স্থবিরতা কাটিয়ে লিগে ফেরার প্রস্তুতি নিচ্ছে ক্লাবগুলো। তাদের উৎসাহ দিতে অংশগ্রহণ ফি ৫০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে সিসিডিএম। আগে যেখানে ক্লাবগুলো পেত ৯ লাখ টাকা, এবার তারা পাবে প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা, যার মধ্যে জার্সি ও ব্যাগপ্যাক বাবদ অতিরিক্ত এক লাখ টাকাও অন্তর্ভুক্ত।

দীপনের ভাষায়, ‘ক্লাবগুলোকে উৎসাহিত করতেই আমরা পার্টিসিপেশন মানি বাড়াচ্ছি। এ উদ্যোগ ঘরোয়া ক্রিকেটে নতুন উদ্দীপনা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।’

লিগ আয়োজনে মাঠ প্রস্তুতির দিক থেকেও এগিয়ে আছে সিসিডিএম। প্রথম বিভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সাতটি ভেন্যুতে-বসুন্ধরা, মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি, পিকেএসপির এক ও দুই নম্বর মাঠ, কেরানীগঞ্জের তেঘরিয়া মাঠ এবং বিকেএসপি ১ ও ২ নম্বর মাঠ। দীপন জানান, ‘প্রথম বিভাগের জন্য পাঁচটা মাঠ দরকার, কিন্তু আমরা সাতটা মাঠ নিশ্চিত করেছি। ২০ নভেম্বরের পর বিকেএসপি পুরোপুরি পাওয়া যাবে।’

সিসিডিএম চেয়ারম্যান আরও জানান, আগামী মৌসুম থেকে নির্দিষ্ট ক্যালেন্ডার ও কাঠামোগত পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে, যাতে প্রতিটি ক্লাব আগে থেকেই জানে কোন লিগ কখন শুরু হবে। তিনি বলেন, ‘এখন আমাদের উইন্ডো অক্টোবর থেকে জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে এপ্রিল-মেতে শেষ হয়ে যায়। আমরা চাই, আগে থেকেই সূচি জানিয়ে দিতে, যেন প্রস্তুতি নেওয়া যায়।’

Previous Post

ব্যাটে-বলে দাপটে র‍্যাঙ্কিংয়ে অনন্য উচ্চতায় রিশাদ

Next Post

খেলোয়াড় থেকে কোচ: বিসিবির প্রস্তাব পেলেন আশরাফুল!

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

8
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

খেলোয়াড় থেকে কোচ: বিসিবির প্রস্তাব পেলেন আশরাফুল!

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
8

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD