Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খেলোয়াড় থেকে কোচ: বিসিবির প্রস্তাব পেলেন আশরাফুল!

October 23, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অধ্যায়ের ইঙ্গিত মিলছে। একসময় ব্যাট হাতে কোটি ক্রিকেটপ্রেমীর হৃদয় জয় করা মোহাম্মদ আশরাফুল এবার হয়তো ফিরতে চলেছেন একেবারে ভিন্ন ভূমিকায়-বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে। ব্যাটিং বিপর্যয়ে হিমশিম খাওয়া দলকে ঘুরিয়ে দাঁড় করাতে আশরাফুলের কাছে হাত বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টি-টোয়েন্টি যুগে এসে ওয়ানডে ক্রিকেটে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। শট সিলেকশন থেকে শুরু করে ইনিংস গড়ার কৌশল, সব জায়গায়ই ধরা পড়ছে ঘাটতি। ব্যাটাররা যেন মৌলিক ব্যাটিং ভুলেই গেছেন। কয়েক মাস ধরেই টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার-সবাই সংগ্রামে। এমন পরিস্থিতিতে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটিংয়ে স্থিতি ফেরাতে মরিয়া বিসিবি।

দীর্ঘ সময় ধরে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ ছাড়াই খেলছে বাংলাদেশ। একসময় থিলান সামারাবিরা, নেইল ম্যাকেঞ্জি কিংবা অ্যাশওয়েল প্রিন্সের মতো অভিজ্ঞ কোচরা দায়িত্ব সামলালেও তাদের বিদায়ের পর এই পদ শূন্য হয়ে পড়ে। মাঝে খণ্ডকালীনভাবে দায়িত্ব নিলেও ডেভিড হেম্প বা নিক পোথাস কেউই প্রত্যাশা পূরণে সক্ষম হননি। এখন ব্যাটিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি মূলত ছিলেন পেস বোলার। কিন্তু সাম্প্রতিক সময়ের ব্যাটিং ব্যর্থতায় তার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এমন সময়েই আলোচনায় এসেছে দেশের এক সময়ের তারকা ব্যাটার আশরাফুলের নাম। তিনি নিজেই জানিয়েছেন, বোর্ড থেকে প্রস্তাব এসেছে কোচিং ভূমিকায় যোগ দেওয়ার বিষয়ে। তিনি বলেন, ‘বোর্ড থেকে অ্যাপ্রোচ করা হয়েছে। আলোচনা চলছে। আমি ইতিবাচক আছি, তবে কোন ভূমিকায় কাজ করব সেটা এখনো চূড়ান্ত নয়। সব কিছুই আলোচনার পর্যায়ে।’

বোর্ড সূত্রে জানা গেছে, আশরাফুলকে মূলত ব্যাটিং পরামর্শক বা সহকারী কোচ হিসেবে ভাবছে বিসিবি। একইসঙ্গে অস্ট্রেলিয়ার এক সাবেক আন্তর্জাতিক ব্যাটারের সঙ্গেও কথা চলছে, যিনি সম্প্রতি একাধিক বোর্ডে কোচ হিসেবে কাজ করেছেন। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে ফেরার পর বোর্ড সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে ব্যাটিং কোচ নিয়ে।

এদিকে ঘরোয়া ক্রিকেটে কাজ করা সালাউদ্দিনের মেয়াদ বাড়ানো হলেও সাম্প্রতিক ব্যর্থতায় বোর্ড নতুন দিক খুঁজছে। সবশেষ আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপে ব্যাটিং বিপর্যয়ের পর থেকে ব্যাটারদের আত্মবিশ্বাস তলানিতে। এমন বাস্তবতায় বোর্ড চাইছে একজন দেশি মেন্টর, যিনি নিজের অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তা দিয়ে ব্যাটারদের নতুন প্রেরণা দিতে পারবেন।

আশরাফুল সেই জায়গায় উপযুক্ত নাম বলে মনে করছে অনেকেই। দেশের ক্রিকেটে তার উত্থান–পতনের গল্প, সাফল্য–ব্যর্থতার অভিজ্ঞতা, আর ব্যাটিংয়ের সূক্ষ্ম জ্ঞান-সব মিলিয়ে তিনি হতে পারেন তরুণ ব্যাটারদের প্রেরণার প্রতীক!

Previous Post

ঢাকার ক্লাব ক্রিকেটে শঙ্কা কাটল, নভেম্বরেই মাঠে প্রথম বিভাগ লিগ

Next Post

স্পিন ফাঁদে অলিখিত ফাইনাল, জিতবে কারা-বাংলাদেশ নাকি উইন্ডিজ?

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
রিশাদের ঘূর্ণিতে বদলে গেল ম্যাচের ভাগ্য, মিরপুরে বাংলাদেশের স্বস্তির জয়

স্পিন ফাঁদে অলিখিত ফাইনাল, জিতবে কারা-বাংলাদেশ নাকি উইন্ডিজ?

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD