Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন

May 20, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডিপিএলে রুদ্ধশ্বাস লড়াইয়ের দিন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ড যেন ছিল স্নায়ুর লড়াইয়ের এক দীর্ঘ দিন। কোথাও শেষ বলে নির্ধারিত হয়েছে জয়-হার, কোথাও শেষ ওভারে বদলে গেছে ম্যাচের গতি। ছয় ম্যাচের এই রাউন্ডে তিনটি ম্যাচই শেষ হয়েছে স্বল্প ব্যবধানে। এক রানে জিতেছে রূপগঞ্জ টাইগার্স, দুই রানে লিজেন্ডস অব রূপগঞ্জ আর এক উইকেটের নাটকীয় জয় পেয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্স। অন্যদিকে বড় জয় পেয়েছে মোহামেডান, আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

দিনের সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচগুলোর একটি হয়েছে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে। সেখানে ব্রাদার্স ইউনিয়নকে মাত্র ১ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। শেষ ওভারে ব্রাদার্সের দরকার ছিল ৮ রান। ম্যাচ তখন দুই দলের জন্যই সমান খোলা। মহিউদ্দিন তারেকের প্রথম চার বলে আসে ৫ রান। কিন্তু পঞ্চম বলেই গোলাম কিবরিয়ার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্রাদার্স। শেষ বলে নাঈম ইসলাম জুনিয়র এক রান নিলেও আরেকটি রান অধরাই থেকে যায়।

এর আগে ব্যাট হাতে রূপগঞ্জ টাইগার্সকে লড়াই করার পুঁজি এনে দেন মোহাম্মদ আবদুল্লাহ ও মাহমুদুল হাসান। আবদুল্লাহ অপরাজিত ৮১ রান করেন, মাহমুদুল যোগ করেন ৬৭। তাদের ইনিংসে ভর করে ৫ উইকেটে ২৩৮ রান তোলে দলটি। জবাবে ব্রাদার্স থামে ২৩৭ রানে। এই জয় রূপগঞ্জ টাইগার্সের এবারের আসরে প্রথম, আর ব্রাদার্সের পঞ্চম হার।

বিকেএসপির ৪ নম্বর মাঠেও শেষ মুহূর্ত পর্যন্ত দুলেছে ম্যাচের পাল্লা। ২৫০ রান তাড়া করতে নেমে ঢাকা লেপার্ডস একসময় বেশ ভালো অবস্থানে ছিল। শেষ ১০ বলে প্রয়োজন ছিল মাত্র ১০ রান, হাতে তিন উইকেট। কিন্তু ঠিক তখনই ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। লিজেন্ডস অব রূপগঞ্জের বোলাররা চাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন। শেষ তিন উইকেটের দুটি তুলে নেন শাহরিয়ার আহমেদ, আর শেষ আঘাতটি করেন সামিউন বাসীর। শেষ পর্যন্ত ২৪৮ রানেই থামে লেপার্ডস।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেও জমে ওঠে আরেকটি নাটক। সিটি ক্লাবের করা ২৩১ রান তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বসুন্ধরা স্ট্রাইকার্সকে। ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় শেষ ওভারের পঞ্চম বলে। আবদুল গাফফার সাকলায়েনের বলে চার মেরে দলের জয় নিশ্চিত করেন ইরফান হোসেন। ১ বল হাতে রেখেই ১ উইকেটের জয় তুলে নেয় স্ট্রাইকার্স।

দিনের সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসটি এসেছে বিকেএসপির ৩ নম্বর মাঠে। আবাহনীর জার্সিতে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন জাকের আলী। চার নম্বরে নেমে ১০৩ বলে ১৩৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন তিনি। ৯টি ছক্কা ও ১০টি চারে সাজানো এই ইনিংসে ভর করেই ৫০ ওভারে ৩৪১ রান তোলে আবাহনী। মাহিদুল ইসলামও গুরুত্বপূর্ণ ৭৫ রান যোগ করেন।

এত বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে পড়ে প্রাইম ব্যাংক। শেষ পর্যন্ত ২৩৫ রানে অলআউট হয়ে ১০৫ রানের বড় হার দেখে দলটি। শামীম হোসেন সর্বোচ্চ ৫১ রান করেন। এই জয়ে ছয় ম্যাচে চতুর্থ জয় তুলে নেয় আবাহনী।

মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অবশ্য ম্যাচের গল্পটা ছিল একতরফা। অগ্রণী ব্যাংককে মাত্র ১৩৩ রানে গুটিয়ে দেয় মোহামেডান। বল হাতে মোহাম্মদ সাইফউদ্দিন ও মুশফিক হাসান নেন চারটি করে উইকেট।

তবে ম্যাচের আসল আলো কেড়ে নেন তাওহিদ হৃদয়। রান তাড়ায় নেমে শুরু থেকেই ঝড় তোলেন তিনি। মাত্র ১৭ বলে ফিফটি পূর্ণ করেন, যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ২৪ বলে অপরাজিত ৭১ রান করে মাঠ ছাড়েন হৃদয়। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। মাত্র ১১.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে মোহামেডান।

ষষ্ঠ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার লড়াইটাও জমে উঠেছে। ১০ পয়েন্ট করে আছে মোহামেডান ও প্রাইম ব্যাংক, যদিও রান রেটে এগিয়ে শীর্ষে মোহামেডান। আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ৮ করে। রান রেটে এগিয়ে তিন নম্বরে আছে আবাহনী। গাজী গ্রুপ ক্রিকেটার্স, ঢাকা লেপার্ডস ও বসুন্ধরা স্ট্রাইকার্সও নিজেদের অবস্থান শক্ত করেছে গুরুত্বপূর্ণ জয় দিয়ে।

Previous Post

শাহরিয়ারের বোলিং জাদুতে নাটকীয় জয় রূপগঞ্জের

Next Post

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
যে কারণে আইপিএলে দল পাননি সাইফউদ্দিন

পাকিস্তানকে হারানো এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা: সাইফউদ্দিন

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD