Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ডমিঙ্গোকে বরখাস্ত করার গুঞ্জন নিয়ে যা বললেন সুজন

May 8, 2021
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ডমিঙ্গোকে বরখাস্ত করার গুঞ্জন নিয়ে যা বললেন সুজন
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ভাল-মন্দ মিলিয়ে শ্রীলঙ্কা সফর কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। প্রথম টেস্ট ড্র। কিন্তু এরপরই দ্বিতীয় টেস্টে ঠিক পুরনো চেহারায় মুমিনুল হকরা। ১-০ ব্যবধানে হেরে মঙ্গলবার দেশে ফিরেছেন মুমিনুল হকরা। তবে বিশ্রামের তেমন সুযোগ নেই। ফের এই শ্রীলঙ্কার বিপক্ষেই লড়াই ঢাকার মাঠে ২৩ মে থেকে। এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তার আগে গুঞ্জন ছিল-শিগগিরই দলের বর্তমান হেড কোচ রাসেল ডমিঙ্গোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাকে সরিয়ে দেওয়ার কথাও বলছেন অনেকে। তবে এই গুঞ্জন উড়িয়ে দিলেন, শ্রীলঙ্কা সফরের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। কোচকে নয়, ভাগ্যকেই দুষছেন সাবেক এই অধিনায়ক।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন বলেন, ‘দেখুন, রাসেল ডমিঙ্গোকে পুরো উচিত হবে না। ভালো-খারাপ যা-ই হয়েছে, সব দায় কোচকে দেয়া ঠিক নয়। সে একটা বড় দলেরও কোচ ছিল। তার চেষ্টায় কোনো কমতি ছিল না।’

ডমিঙ্গোকে বরখাস্ত করার গুঞ্জন নিয়ে সুজন বলেন, ‘আমার মনে হয় না, এখানে ডমিঙ্গোকে বাদ দেয়ার কোনো আলোচনা হয়েছে। আমাদের বুঝতে হবে যে, মন চাইলেই যে কাউকে আমরা কোচ হিসেবে নিয়োগ দিতে পারব না। এখানে অনেক বিষয় বিবেচনায় রাখতে হয় আমাদের। আমাদেরকে এটা বুঝতে হবে যে, দলের সাফল্য-ব্যর্থতার জন্য কোচই একমাত্র দায়ী নন। কারণ মাঠে ক্রিকেটারদের খেলতে হয়। কোচকে দোষারোপ না করে কীভাবে আরও ভালো পরিকল্পনা করা যায় আর নিজেদের উন্নতি এগিয়ে নেওয়া যায়।’

সুজন মনে করেন ভাগ্যও সঙ্গে ছিল না শ্রীলঙ্কা সফরে। এই বোর্ড পরিচালক বলেন, ‘আমি তো বলব রাসেল খানিকটা দুর্ভাগা যে এটা অনেকবার হয়ে গেছে। যদিও এখনই কিছু বলার সময় আসেনি। আমি রাসেলের সঙ্গে একটা সিরিজে কাজ করলাম। নিজের মূল্যায়ন থেকে বলতে পারি- ও নিজের সেরাটা দিয়ে চেষ্টা করছে।’

তবে সুজন মনে করেন ডমিঙ্গোর উচিত খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ দক্ষতাটা আরও বাড়ানো আর ভাষাগত সমস্যা কমিয়ে আনা, ‘শুরুতেই আমাদের পরিকল্পনা আমরা ছেলেদের বলি আর সেটা ধারাবাহিকভাবে ডমিঙ্গোকেও বলতে হয় যে কী করতে হবে। সেটা বুঝে কাজ করতে হয়। ও এখন দক্ষিণ আফ্রিকায় কাজ করছে না। বাংলাদেশে কাজের ধরন অনেকটাই আলাদা। এখানে ড্রেসিংরুম থেকে ছেলেদেরকে বারবার তাদের দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দিতে হয়। অন্য শীর্ষ দেশগুলোতে বারবার মনে করিয়ে দিতে হয় না। কারণ তাদের কাছ থেকে আশা করি যে পরিকল্পনা বুঝিয়ে দেয়ার পর সেটা ঠিকঠাক বাস্তবায়ন করবে। আমি এ বিষয়টা নিয়ে কাজ করেছি।’

Previous Post

মিরপুরে ২৩ মে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে

Next Post

যেভাবে পাল্টে গেলেন তাসকিন

Related Posts

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

5
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

6
বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার
অনান্য খেলা

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

10
Next Post
যেভাবে পাল্টে গেলেন তাসকিন

যেভাবে পাল্টে গেলেন তাসকিন

Discussion about this post

সর্বশেষ..

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে বাজিমাত মুশফিকের

সিলেটে মুশফিকের সেঞ্চুরি, বাংলাদেশের ক্রিকেটে আরেক মাইলফলক

by cricbdadmin
0
13

বাকি দুই ফরম্যাট থেকে অবসর নিলেও টেস্ট ক্রিকেটে এখনো সমান উজ্জ্বল মুশফিকুর রহিম। লাল বলের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা ও ধারাবাহিকতার...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD