Monday, June 8, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

September 5, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিরই যেন দেখা হলো। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দল উঠেছিল সেমি-ফাইনালে। এবার শেষ চারের লড়াইয়েও শ্রেষ্টত্ব। দারুণ দাপটে আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের মেয়েরা উঠে গেছে বাছাই পর্বের ফাইনাল। এই সাফল্যের পথ ধরে ২০২০ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে গেল সালমা খাতুনের দল।

স্কটল্যান্ডের ডান্ডিতে বৃহস্পতিবার সেমি-ফাইনালে ৪ উইকেটে জিতেছে বাংলাদেশের মেয়েরা।

টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিতে টস জেতে আয়ারল্যান্ডের মেয়েরা। তারা প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে অলআউট হয়ে তুলে ৮৫ রান। জবাব দিতে নেমে ১৮.৩ ওভারে ৬ উইকেট লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।

বোলারদের দাপটেই এমন জয় পেয়েছে বাংলাদেশ। বিশেষ বরে ফাহিমা খাতুন ঘূর্ণি বলের জাদু দেখালেন। এই স্পিনার ৪ ওভারে ১৮ রানে নিয়েছেন ৩ উইকেট। দলীয় সর্বোচ্চ ২৫ রান তুলেন লরা ডেলানি ও এমেয়ার রিচার্ডসন।  একটি করে উইকেট পেয়েছেন জাহানারা আলম, নাহিদা আক্তার, সালমা খাতুন ও রিতু মনি।

এরপর ৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ২১ রানে ওপেনিং জুটি গড়ে সাজঘরে ফিরেন মুরশেদা খাতুন (১৩)। আরেক ওপেনার আয়েশা রহমান (৭) ফিরে যান এরপরই। নিগার সুলতানা মাত্র ১ রানে আউট হলে চাপে পড়ে দল।

এরপরই সানজিদা ইসলাম প্রতিপক্ষের বোলিং উড়িয়ে দিয়ে দারুণ লড়েছেন। রিতু মনিও (১৫) বেশ সঙ্গ দিয়েছেন তাকে। শেষে জাহানারাকে (৬) নিয়ে সানজিদা বাংলাদেশকে এনে দিলেন জয়। ৩৭ বলে ৩২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা সানজিদা।

টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়ে শুরু করে মিশন টাইগ্রেসরা। এরপর পাপুয়া নিউগিনি ও স্কটল্যান্ডের বিপক্ষেও পায় জয়। আইরিশদের হয়ে দল পেয়ে গেল  আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট। ৭ সেপ্টেম্বর বাছাই পর্বের ফাইনাল।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশের মেয়েরা। ২০১৪ সালে স্বাগতিক হিসেবে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় মেয়েরা। আর ২০১৬ ও ২০১৮ আসরে বাছাইপর্ব পেরিয়ে দল উঠে যায় বিশ্বকাপে।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড: ২০ ওভারে ৮৫/১০ (ম্যারি ১, লুইস ৫, কিম ২, লরা ২৫, অরলা ১০, পাল ৫, ইমার ২৫; জাহানারা ৪-০-২১-১, নাহিদা ৪-০-১৭-১, সালমা ৪-০-১০-১, রিতু ৪-০-১৯-১, ফাহিমা ৪-০-১৮-৩)।

বাংলাদেশ: ১৮.৩ ওভারে ৮৬/৬ (মুরশিদা ১৩, আয়েশা ৭, নিগার ১, সানজিদা ৩২*, ফারজানা ২, রিতু ১৫, ফাহিমা ০, জাহানারা ৬*; কিম ১/১৩, সোফি ১/৯, অরলা ২/১১)।

ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সানজিদা ইসলাম

Previous Post

ইতিহাসে নাম লেখালেন রশিদ খান

Next Post

রহমতের ইতিহাস গড়া দিনে অস্বস্তি সাকিবদের

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

7
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
রহমতের ইতিহাস গড়া দিনে অস্বস্তি সাকিবদের

রহমতের ইতিহাস গড়া দিনে অস্বস্তি সাকিবদের

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
7

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD