Monday, May 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

জাতীয় দলে নতুন ভূমিকায় আশরাফুল, শুরুতে এক সিরিজের মিশন

November 4, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বরিশালে নাম লেখালেন আশরাফুল
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেট দলে আবারও কোচিং প্যানেলে পরিবর্তনের হাওয়া বইছে। জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স দীর্ঘদিন ধরে নিম্নমুখী থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বোর্ড। আপাতত আয়ারল্যান্ড সিরিজের জন্যই এই দায়িত্ব পেয়েছেন তিনি।

সোমবার বিসিবির বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। এর মাধ্যমে কোচ হিসেবে প্রথমবার জাতীয় দলের সঙ্গে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে আলোচিত এই ক্রিকেটার।

বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের অভিজ্ঞতা ও যোগ্যতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে ইতোমধ্যেই ব্যাটিং ও লেভেল-থ্রি কোচিং কোর্স সম্পন্ন করেছে। এছাড়া ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সফল অভিজ্ঞতা রয়েছে তার। আমরা চাই, জাতীয় দলের তরুণ ব্যাটাররা তার অভিজ্ঞতা থেকে শিখুক।’

তবে এই নিয়োগ সালাউদ্দিনকে সরিয়ে নয়, বরং কোচিং টিমে নতুন সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্জাক। ‘সালাউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ হিসেবে দায়িত্বে আছেন। কাউকে সরানো হয়নি, বরং আশরাফুলকে অতিরিক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে,’ বলেন তিনি।

গত এক বছরে জাতীয় দলের ব্যাটিং পারফরম্যান্স তলানিতে নেমে যায়। নিক পোথাস ও ডেভিড হেম্পের বিদায়ের পর সালাউদ্দিনই অস্থায়ীভাবে ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছিলেন। কিন্তু ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় বিসিবি আবারও নতুন ভাবনা শুরু করে। অবশেষে সেই ভাবনারই প্রতিফলন ঘটল আশরাফুলকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে।

ঘরোয়া ক্রিকেটে আশরাফুলের কোচিং অভিজ্ঞতা যথেষ্ট সমৃদ্ধ। তিনি রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ হিসেবে গ্লোবাল সুপার লিগ জিতেছেন এবং সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।

১১ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের দ্বিপাক্ষিক সিরিজ। সিলেট ও মিরপুরে দুটি টেস্ট এবং চট্টগ্রাম ও মিরপুরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। এই সিরিজ দিয়েই জাতীয় দলের কোচিং প্যানেলে নতুন যাত্রা শুরু করবেন মোহাম্মদ আশরাফুল। পারফরম্যান্সের ওপর নির্ভর করবে তিনি কতটা দীর্ঘ সময় এই ভূমিকায় থাকবেন।

Previous Post

তিন দিনে জয় রাজশাহীর, জাতীয় লিগে মুশফিক অপরাজিত ৯৩*

Next Post

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বাড়ল বেতন

Related Posts

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

7
নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

4
সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

7
Next Post
মেয়েরা জিতলেন ব্রোঞ্জ পদক

বাংলাদেশ নারী ক্রিকেটারদের বাড়ল বেতন

Discussion about this post

সর্বশেষ..

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

দিনের আলোয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

by cricbdadmin
0
7

আসছে জুনে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজটি হবে সীমিত ওভারের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ...

নাহিদ রানার প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক

পাকিস্তানের বিপক্ষে আগ্রাসী নাহিদ, বাউন্সার নিয়ে কড়া বার্তা

by cricbdadmin
0
4

চেহারায় খুব বেশি আগ্রাসনের ছাপ নেই, শরীরী ভাষাতেও দেখা যায় না প্রচলিত ফাস্ট বোলারদের মতো তেজী ভাব। শান্ত স্বভাব, নরম...

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

সিলেটে ড্রাইভিং সিটে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে পুরো ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড...

সিলেটে বাংলাদেশের দাপট

সিলেটে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
8

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে বাংলাদেশ। সকালে তাসকিন আহমেদ ও মেহেদী...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচন ৭ জুন, জমা পড়ল ১৮৪ কাউন্সিলরশিপ

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD