Thursday, April 30, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চাপ সামলে টানা দ্বিতীয় জয়, সেমির পথে বাংলাদেশ

February 16, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চাপ সামলে টানা দ্বিতীয় জয়, সেমির পথে বাংলাদেশ
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

ব্যাংককের তারথাই ক্রিকেট গ্রাউন্ডে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচ উপহার দিল বাংলাদেশ ‘এ’ নারী দল। ১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক সময় জয় কঠিন করে তুললেও শেষ ওভারের দারুণ নাটকীয়তায় থাইল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন দল। টানা দ্বিতীয় জয়ে উইমেন’স রাইজিং স্টার্স এশিয়া কাপে সেমিফাইনালের পথে আরও একধাপ এগিয়ে গেল তারা।

আজ প্রথমে ব্যাট করে থাইল্যান্ড ২০ ওভারে তোলে ১০৩/৯। শুরুতে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তুলতে হিমশিম খায় স্বাগতিকরা। নানাপাত ৩৮ বলে ৩৪ ও নাত্থাকান চান্থাম ৩৪ বলে ২৪ রান করলেও বড় জুটি গড়া হয়নি। শেষদিকে ওনিচা কামচোমফু ও ফানিতা মায়ার ছোট ঝড়েই তিন অঙ্ক ছোঁয়া।

বাংলাদেশের হয়ে অধিনায়ক ফাহিমা খাতুন ও শরিফা খাতুন দুটি করে উইকেট নেন। তৃষার ৩ ওভারে মাত্র ৫ রান দেওয়া স্পেল ছিল ইনিংসের সবচেয়ে মিতব্যয়ী পারফরম্যান্স।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ৪ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। ইসমা তানজিম, শারমিন সুলতানা ও রুবাইয়া হায়দারের বিদায়ে স্কোরবোর্ডে চাপ বাড়ে। এরপর শামিমা সুলতানা ও লতা মণ্ডল হাল ধরেন। চতুর্থ উইকেটে তাদের ৪৫ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। শামিমা ২৬ ও লতা ৩০ রান করেন।

তবু শেষ মুহূর্তে আবারও অনিশ্চয়তা। শেষ ওভারে প্রয়োজন ১২ রান। প্রথম বলে সিঙ্গল নিয়ে স্ট্রাইক পান ফারজানা ইয়াসমিন। এরপরই বদলে যায় দৃশ্যপট। ফানিতা মায়ার বলে টানা চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ নামিয়ে আনেন নাগালে।

যদিও পরের বলেই আউট হন, ততক্ষণে কাজের বড় অংশ সেরে ফেলেছেন তিনি। ১৫ বলে ২৩ রানের কার্যকর ইনিংস খেলে ম্যাচসেরা হন ফারজানা। শেষ পর্যন্ত জান্নাতুল ফেরদৌস সুমনা এক রান নিয়ে ১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন।

এর আগে প্রথম ম্যাচেও শেষ ওভারের লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়েছিল বাংলাদেশ। এখন দুই ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৪। গ্রুপপর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। একই নাটকীয়তা ধরে রাখতে পারলে সেমিফাইনালের টিকিট সময়ের ব্যাপার মাত্র।

Previous Post

বিশ্বকাপ বিতর্কের পর ছুটিতে বুলবুল!

Next Post

শেষ ল্যাপে বিশ্বকাপ, কারা উঠছে শেষ আটে?

Related Posts

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

10
অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম
বিশেষ প্রতিবেদন

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

9
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়
বিশেষ প্রতিবেদন

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

5
Next Post
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

শেষ ল্যাপে বিশ্বকাপ, কারা উঠছে শেষ আটে?

Discussion about this post

সর্বশেষ..

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

নির্বাচন, স্বচ্ছতা ও রাজস্ব-তিন লক্ষ্য নিয়ে তামিম

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে প্রশাসনিক পরিবর্তনের পর নতুন দায়িত্বে এসে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন তামিম ইকবাল। জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা...

অ্যাডহক কমিটির একাধিক সিদ্ধান্ত, নতুন দায়িত্বে তামিম

পদত্যাগ নয়, নির্বাচনেই চোখ তামিমের

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেট প্রশাসনে পরিবর্তনে কেন্দ্রীয় ভূমিকায় উঠে এসেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান...

পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

দেশে ফেরা নিয়ে কী বললেন সাকিব

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানকে শেষবার দেখা গেছে ২০২৪ সালের অক্টোবরে। এরপর কেটে গেছে দীর্ঘ সময়, কিন্তু জাতীয় দলে আর...

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিলিয়ে করাচিতে পাকিস্তানের ক্যাম্প

by cricbdadmin
0
5

গত মাসেই বাংলাদেশ সফর শেষ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যেখানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। সেই...

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ দিয়ে প্রতিভা খুঁজবে সরকার

by cricbdadmin
0
10

তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে দেশব্যপী শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ববধানে আয়োজিত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD