Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের আবহ

December 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের আবহ
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ৮০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।

খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশে শোকের আবহ বিরাজ করছে। এই শোকের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ স্থগিত করেছে। সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ম্যাচ দুটি বাতিল করা হয়েছে।

এক সংবাদবিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। এই ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে এবং পুনঃনির্ধারিত সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানানো হবে।

একই সঙ্গে বিসিবি এক শোকবার্তায় লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ক্রিকেটটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ক্রিকেট আজ এই পর্যায়ে আসায় তাঁর অবদান অনেক। জাতির এমন দুঃসময়ে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জানাচ্ছি ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।’

খালেদা জিয়ার মৃত্যুতে ঘরোয়া ফুটবলও স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আজকের অনুষ্ঠিতব্য সব ম্যাচ অনিবার্য কারণে স্থগিত রাখা হয়েছে। বাফুফের মিডিয়া ডিপার্টমেন্ট এক বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ যেসব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেগুলো আপাতত স্থগিত করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন সূচি ঘোষণা করা হবে।

আজ ফেডারেশন কাপে কুমিল্লায় আবাহনী-রহমতগঞ্জ এবং বসুন্ধরা কিংস অ্যারেনায় পিডব্লিউডি ব্রাদার্সের ম্যাচ ছিল। গতকাল শুরু হওয়া নারী ফুটবল লিগে আজ তিনটি ম্যাচ এবং নোয়াখালীতে অনূর্ধ্ব-১৫ ফুটবল লিগের ফাইনালও নির্ধারিত ছিল। তবে এসব ম্যাচের কোনোটিই অনুষ্ঠিত হচ্ছে না। বরিশাল ও বিকেএসপির মধ্যকার ম্যাচটি পরে আয়োজন করা হবে।

বাফুফেসহ দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে।

বাফুফে এক শোকবার্তায় লিখেছে, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। বাংলাদেশের রাজনীতিতে তিনি অসাধারণ এক ব্যক্তিত্ব ছিলেন। রাজনীতিতে তাঁর অবদান দেশের ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।’

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের তারকারাও গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘‘ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তার রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’’ ওপেনার ইমরুল কায়েস লিখেছেন, ‘‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়ার মাগফিরাত নসিব করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।’’

এ ছাড়া রুবেল হোসেন ফেসবুকে লিখেছেন, ‘আজ (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

লিটন দাস লিখেছেন, ‘বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের জানাই সমবেদনা।’

Previous Post

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ম্যাচ স্থগিত, শোকাহত তামিম

Next Post

খালেদা জিয়ার প্রয়াণে লিটন-মিরাজ-সাকিব-মাশরাফির শোকবার্তা

Related Posts

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

7
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
Next Post
খালেদা জিয়ার প্রয়াণে লিটন-মিরাজ-সাকিব-মাশরাফির শোকবার্তা

খালেদা জিয়ার প্রয়াণে লিটন-মিরাজ-সাকিব-মাশরাফির শোকবার্তা

Discussion about this post

সর্বশেষ..

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
7

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD