Sunday, April 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে বিশ্বকাপ ফ্রান্সের

July 15, 2018
in অনান্য খেলা, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ফ্রান্স ৪ : ক্রোয়েশিয়া ২

শেষ পর্যন্ত নতুনের জয়গান দেখা গেল না রাশিয়া বিশ্বকাপ ফুটবলে। ক্রোয়েশিয়া পারল না নতুন আরেক ইতিহাস গড়তে। রোববার মস্কোতে শেষ হাসি ফ্রান্সের। লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে ৪-২ গোলে অনায়াস জয় তুলে নিল ফরাসিরা। ১৯৯৮ সালের পর আবারো বিশ্বকাপে চ্যাম্পিয়ন আইফেল টাওয়ারের দেশ।

খেলার ১৮তম মিনিটে মারিও মানজুকিচের আত্মঘাতি গোলে এগিয়ে যায় ফ্রান্স। এরপর ২৮ মিনিটে সমতা ফেরান ইভান পেরিসিচ। ৩৮ মিনিটে আন্তোঁয়ান গ্রিজমানের পেনাল্টি নিশানা খুঁজে পেলে আনন্দে ফেটে পড়ে ফরাসিরা। ৫৯ মিনিটে পল পগবার গোল যেন ফ্রান্সে জয়টাই নিশ্চিত করে দেয়।
তারপরও থামেনি গোল উৎসব। ৬৫ মিনিটের কিলিয়ান এমবাপের গোল। এরপর মারিও মানজুকিচ ৬৯ মিনিটে ব্যবধান কমালেও শেষ রক্ষা হয়নি। ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৮ সালের চ্যাম্পিয়নরা। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফাইনালে উঠে ক্রোয়েশিয়া শিরোপা জিততে পারল না।

১৮ মিনিটে আত্মঘাতি গোলটাই যেন সব শেষ করে দেয়। এটিই বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে প্রথম আত্মঘাতি গোল। আর ২১ আসরে ১২তম আত্মঘাতি গোল। তারপর ২৮তম মিনিটে ইভান পেরিসিচম্যাচে ফেরান দলকে। এই বিশ্বকাপে পেরিসিচের এটি তৃতীয় গোল। ৩৮ মিনিটে আরো এগিয়ে যায় ফ্রান্স। ডিবক্সে বল লাগে ইভান পেরিসিচের হাতে। ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। গোল করতে ভুল করেন নি গ্রিজমান। এবারের বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল।

৫৯তম মিনিটে পল পগবা গোল করলে চুপসে যায় ক্রোয়টরা। ৬৫তম মিনিটে এমবাপের গোলে আরো এগিয়ে যায় ফরাসিরা। এনিয়ে এবারের বিশ্বকাপে চতুর্থ গোলটি পেলেন এমবাপে। ব্রাজিলের কিংবদন্তি পেলের পর প্রথম টিনএজার হিসেবে ফাইনালে গোল পেলেন ১৯ বছর বয়সী এই তারকা! আর কোচ দিদিয়ের দেশম স্পর্শ করণেন অনন্য রেকর্ড। কোচ-অধিনায়ক দুই ভুমিকাতেই জিতলেন বিশ্বকাপ।

Previous Post

এমন ব্যর্থতা ভাবেনও নি সাকিব

Next Post

এক ঝলকে রাশিয়া বিশ্বকাপ

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

3
সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব
বিশেষ প্রতিবেদন

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

2
রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল
বিশেষ প্রতিবেদন

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

9
Next Post

এক ঝলকে রাশিয়া বিশ্বকাপ

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপ ভাবনায় দল গড়া, লিটনের কৌশলে নতুন বাংলাদেশ

by cricbdadmin
0
3

ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে বদলে গেছে নেতৃত্ব-এই ফরম্যাটে নতুন করে...

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

সংগ্রাম থেকে স্বপ্নপূরণ, রিপনের জীবনে স্ত্রীর প্রভাব

by cricbdadmin
0
2

মধ্যবিত্ত জীবনের অনিশ্চয়তা আর সংগ্রামের ভেতর থেকেই উঠে আসা এক তরুণ ক্রিকেটারের গল্প যেন নতুন করে আলোচনায়। রিপন মন্ডল নিজের...

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

রাজনীতির প্রভাবমুক্ত ক্রীড়াঙ্গন গড়তে মাঠে নামলেন আমিনুল

by cricbdadmin
0
9

অনেক দিন পর আবাহনী ক্লাবের আঙিনা আবারও প্রাণ ফিরে পেল। ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন খেলার সাবেক খেলোয়াড়রা জমায়েত হলেন, আড্ডায় মেতে...

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

‘বাংলাদেশ ক্রিকেট আল্লাহর রহমতে ঠিক পথে এগোচ্ছে’

by cricbdadmin
0
10

ওয়ানডে ও টি-টোয়েন্টি -দুই সংস্করণেই সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ব্যর্থতার সময় পেছনে ফেলে দলটি এখন...

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই

by cricbdadmin
0
1

১৯৯৭ সালের ১৬ জুলাই, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক বিশেষ দিন হয়ে আছে। সেদিন হঠাৎই দেশের ক্রিকেটপ্রেমীদের আলোচনার কেন্দ্রে উঠে আসেন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD