Friday, August 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা

June 27, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিসিবির সঙ্গে আরও দুই বছর কোকা-কোলা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের বাণিজ্যিক অংশীদারত্বে ধারাবাহিকতা বজায় রাখল কোকা-কোলা বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আরও দুই বছরের জন্য অংশীদারত্ব নবায়ন করেছে বহুজাতিক এই পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান। ফলে আগামী দুই বছরও দেশের ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ ও ড্রিংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে কোকা-কোলা।

রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী, পাবলিক অ্যাফেয়ার্স, কমিউনিকেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি ডিরেক্টর মমশাদ আলী খান এবং বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবায়িত এই অংশীদারত্বের আওতায় জাতীয় দলের ম্যাচ থেকে শুরু করে বিভিন্ন ক্রিকেট আয়োজনে খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য পানীয় সরবরাহ করবে কোকা-কোলা বাংলাদেশ। পাশাপাশি সমর্থকদের জন্য নতুন নতুন কার্যক্রম পরিচালনা এবং দেশের ক্রিকেটের বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালে বিসিবির সঙ্গে প্রথম চুক্তির মাধ্যমে জাতীয় পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ দলসহ সব পর্যায়ের ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার হয় কোকা-কোলা বাংলাদেশ। সেই সহযোগিতার ধারাবাহিকতাতেই এবার নতুন মেয়াদে চুক্তি নবায়ন করা হলো।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কোকা-কোলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মঈন উল্লাহ চৌধুরী বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের অন্যতম কেন্দ্রবিন্দু। এই খেলার সঙ্গে যুক্ত থাকতে পারা এবং বিসিবির সঙ্গে অংশীদারত্বের সম্পর্ক আরও এগিয়ে নেওয়াকে তারা অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন।

বিসিবির বিপণন ও বাণিজ্যিক বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, কোকা-কোলা বাংলাদেশের ধারাবাহিক সহযোগিতা শুধু বাণিজ্যিক অংশীদারত্বেই সীমাবদ্ধ নয়, এটি ক্রিকেটপ্রেমীদের সঙ্গে আরও কার্যকর সংযোগ তৈরিতেও সহায়ক হবে। এই সহযোগিতা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

নতুন এই চুক্তির মধ্য দিয়ে ক্রিকেটের উন্নয়ন, সমর্থকদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অংশীদারত্বের প্রতি দুই প্রতিষ্ঠানের অঙ্গীকার আরও একবার স্পষ্ট হলো।

Related Posts

Coaches pay price for BCB whim!
বিশেষ প্রতিবেদন

নেপালের ভয়াবহ দুর্যোগে শোকাহত বিসিবি

0
নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে হারিয়ে ফের শীর্ষে বাংলাদেশ

0
আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির
বিশেষ প্রতিবেদন

আবু সাঈদ স্ট্যান্ড সরেনি, দাবি বিসিবির

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD