Thursday, August 27, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home অনান্য খেলা

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

June 27, 2026
in অনান্য খেলা, বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মেসির ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটে  আর্জেন্টিনা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্বকাপের শেষ ৩২ দলের পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে ওঠা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দ্বীপদেশটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থান নিশ্চিত করে। একই সময়ে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয় স্পেন। ফলে নকআউটের সূচি অনুযায়ী আর্জেন্টিনার প্রতিপক্ষ হয় কেপ ভার্দে। দুই দলের ম্যাচটি আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে।

প্রথমবারের মতো বিশ্বকাপে খেলেই দারুণ চমক দেখিয়েছে কেপ ভার্দে। মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশটি গ্রুপ পর্বে কোনো ম্যাচে হারেনি। স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে সমতা আনে তারা। শেষ ম্যাচেও সৌদি আরবকে রুখে দিয়ে নকআউট নিশ্চিত করে কেপ ভার্দে।

এই পারফরম্যান্সের কারণে আর্জেন্টিনার জন্য ম্যাচটি সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। গ্রুপ পর্বে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট আদায় করে নিজেদের লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে কেপ ভার্দে।

অন্যদিকে, গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে উরুগুয়েকে হারিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান দখল করে স্পেন। ম্যাচের ৪২ মিনিটে অ্যালেক্স বায়েনার করা একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় স্প্যানিশদের। গোলটি ঠেকাতে গিয়ে ভুল করেন উরুগুয়ের অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। পরে বিরতির পর তাকে মাঠ থেকে তুলে নেন কোচ মার্সেলো বিয়েলসা। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় উরুগুয়ে।

গ্রুপসেরা স্পেন শেষ ৩২-এ খেলবে ‘জে’ গ্রুপের রানার্সআপ দলের বিপক্ষে। সেই প্রতিপক্ষ নির্ধারণ বাকি রয়েছে অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্য থেকে। অন্যদিকে, টানা দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো উরুগুয়েকে।

Related Posts

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন হৃদয়

0
হতাশার একদিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হতাশার একদিন বাংলাদেশের

0
৬৪ রানে ধস, এরপর শরীফুলের তাণ্ডব-প্রথম দিনেই ১৮ উইকেট
বিশেষ প্রতিবেদন

বুমরাকে সরিয়ে স্টার্ক এক নম্বরে, ১৭ ধাপ লাফ শরীফুলের

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD