Sunday, August 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কেন এভাবে হারছে বাংলাদেশ?

March 14, 2019
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
কেন এভাবে হারছে বাংলাদেশ?
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

কিছুতেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না! বিশেষ করে নিউজিল্যান্ডে সেই একইভাবে হারের বৃত্তে বন্ধী বাংলাদেশ। হ্যামিল্টন থেকে ওয়েলিংটন। বদলেছে মাঠ, বদলেছে উইকেট। কিন্তু বদলায়নি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। প্রথম টেস্টের মতোই সিরিজের দ্বিতীয় টেস্ট টাইগাররা হেরেছে সেই ইনিংস ব্যবধানেই। প্রশ্ন উঠেছে সফরকারীদের ঘাটতি কি সামর্থ্যে? তাতে অবশ্য জোর আপত্তি মাহমুদউল্লাহ রিয়াদের। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়কের বিশ্বাস, মাঠে যে পারফরম্যান্স হয়েছে, বাংলাদেশ তার চেয়ে ভালো দল।

প্রথম টেস্টের চেয়ে দ্বিতীয় টেস্টে হারের ব্যবধান একটু কম। তবে আগের মতই বিব্রত বাংলাদেশ। কেননা বৃষ্টিতে ওয়েলিংটনে তো প্রথম দুই দিনে টসই হতে পারেনি। তারপর শেষ দিনের প্রথম সেশনে হার মানে দল। ফল হয়েছে ২০১.৫ ওভারে।

মঙ্গলবার মাহমুদউল্লাহ রিয়াদ (৬৭) ছাড়া আর কোন ব্যাটসম্যান লড়াই করতে পারেননি। ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘অবশ্যই আমরা খুবই হতাশ। আরও অনেক ভালো করা উচিত ছিল। আমরা এর চেয়ে ভালো দল। জানা ছিল, এই উইকেটে বোলারদের জন্য সহায়তা থাকবে। আমাদের উচিত ছিল আরও বেশি নিবেদন দেখানো। সামনের ম্যাচে এসবের সঙ্গে যতটা বেশি সম্ভব মানিয়ে নিতে হবে আমাদের।’

ওয়েলিংটন টেস্টে দুবার জীবন পেয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন রস টেলর। প্রথম ক্যাচটি ছেড়েছিলেন মাহমুদউল্লাহ। অধিনায়কের ধারণা, ক্যাচ দুটির একটি নিতে পারলে বদলাতে পারত ম্যাচের চিত্র, ‘আমি ক্যাচ ছাড়লাম, এক বল পরই আরেকটা ক্যাচ পড়ল। ক্যাচগুলো নিতে পারলে হয়তো অন্যরকম কিছু হতে পারত। বোলাররা আরও আত্মবিশ্বাসী থাকত। ওই ভুলগুলি শোধরাতে হবে আমাদের।’
২০০১ সালে হ্যামিল্টনে খেলা নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্টের ২ দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। কিন্তু সেই টেস্টেও হেরেছিল বাংলাদেশ। গতকাল সেই স্মৃতিই ওয়েলিংটনে ফিরে আসে। তাতে তো প্রশ্ন উঠতেই পারে- ১৭ বছরের আগের বাংলাদেশের সঙ্গে এখনকার বাংলাদেশের মধ্যে পার্থক্য কোথায়?

ক্রাইস্টচার্চে আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে খেলবে বাংলাদেশ। আগের মতোই এ ম্যাচে দেখা যাবে না সাকিব আল হাসানকে। চোট কাটিয়ে ফিরতে পারেন মুশফিকুর রহীম।

Previous Post

আশরাফুলের ব্যাটে রান নেই

Next Post

Sakib for women’s cricket in CWG 2022

Related Posts

লিটনের ৫ রানের আক্ষেপ
বিশেষ প্রতিবেদন

লিটনকে ঘিরে স্বস্তি, খুশি সালাহউদ্দিন

4
তামিমদের সময় বেঁধে দিল এনএসসি
বিশেষ প্রতিবেদন

বেঙ্গালুরু দেখে ঢাকার স্বপ্ন, নতুন পরিকল্পনায় এগোচ্ছেন তামিম

6
ইমরুল কায়েসের অনুপ্রেরণা ছিলেন যারা
বিশেষ প্রতিবেদন

আরেক ধাপ এগোলেন ইমরুল কায়েস

6
Next Post
বিগব্যাশে এবার মেলবোর্নে সাকিব

Sakib for women’s cricket in CWG 2022

Discussion about this post

সর্বশেষ..

লিটনের ৫ রানের আক্ষেপ

লিটনকে ঘিরে স্বস্তি, খুশি সালাহউদ্দিন

by cricbdadmin
0
4

কাফ মাসলের চোট কাটিয়ে প্রত্যাশার চেয়েও দ্রুত সুস্থ হয়ে ওঠায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে শেষ মুহূর্তে জায়গা পেয়েছেন লিটন...

তামিমদের সময় বেঁধে দিল এনএসসি

বেঙ্গালুরু দেখে ঢাকার স্বপ্ন, নতুন পরিকল্পনায় এগোচ্ছেন তামিম

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে বিশ্বমানের অবকাঠামো গড়ে তোলার স্বপ্নের কথা বহুবার বলেছেন তামিম ইকবাল। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এবার আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ...

ইমরুল কায়েসের অনুপ্রেরণা ছিলেন যারা

আরেক ধাপ এগোলেন ইমরুল কায়েস

by cricbdadmin
0
6

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মাঠের ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজেকে ব্যস্ত রেখেছেন কোচিংয়ে। দেশ ও দেশের বাইরে...

মাত্র ৮৫ রানের পুঁজি, তবু চ্যাম্পিয়ন গায়ানা

মাত্র ৮৫ রানের পুঁজি, তবু চ্যাম্পিয়ন গায়ানা

by cricbdadmin
0
8

টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ বা ২৫০ রানও এখন অনেক সময় নিরাপদ মনে করা হয় না। সেই বাস্তবতায় মাত্র ৮৫ রান করে...

ফাইনালের আক্ষেপ মুছে ট্রফির খোঁজে লিটন

লিটনের টেস্ট দলে ফেরার কারণ জানালেন নাফীস

by cricbdadmin
0
4

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণার সময় চোটের কারণে লিটন দাসের নাম ছিল না। তবে মাত্র কয়েক দিনের ব্যবধানে বদলে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD