Tuesday, August 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আরেক ধাপ এগোলেন ইমরুল কায়েস

August 2, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ইমরুল কায়েসের অনুপ্রেরণা ছিলেন যারা
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস মাঠের ক্রিকেটকে বিদায় জানানোর পর নিজেকে ব্যস্ত রেখেছেন কোচিংয়ে। দেশ ও দেশের বাইরে কোচিং কার্যক্রমে যুক্ত থাকা এই সাবেক ক্রিকেটার এবার ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল–২ কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সুখবরটি নিজেই জানিয়েছেন ইমরুল। কোর্সটি সম্পন্ন করার সুযোগ করে দেওয়ার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পোস্টে ইমরুল লিখেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল–২ ক্রিকেট কোচিং কোর্স সফলভাবে সম্পন্ন করতে পেরে তিনি আনন্দিত। নিজের কোচিং যাত্রায় এটিকে অসাধারণ একটি অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের উন্নয়নে কাজে লাগাতে পারবেন বলেই তাঁর বিশ্বাস। একই সঙ্গে পুরো অভিজ্ঞতাকে নিজের জন্য স্মরণীয় বলেও উল্লেখ করেছেন সাবেক এই ওপেনার।

ক্যারিয়ার শেষে বছরের একটি বড় সময় অস্ট্রেলিয়ার সিডনিতে কাটান ইমরুল। সেখানে রাজ্য পর্যায় ও ক্লাব ক্রিকেটে কোচিং করানোর পাশাপাশি বাংলাদেশি ক্রিকেটারদের অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে খেলার সুযোগ করে দেওয়ার ইচ্ছার কথাও বিভিন্ন সময় জানিয়েছেন তিনি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসরেও কোচিং স্টাফের অংশ ছিলেন ইমরুল। সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

কোচিংয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত রয়েছেন সাবেক এই বাঁহাতি ব্যাটার। ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএসের প্রতিষ্ঠাতা তিনি। খেলোয়াড়ি জীবনে দীর্ঘদিন জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ছিলেন অন্যতম পরিচিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে তিনবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাও জিতেছেন ইমরুল কায়েস।

কোচিংয়ের নতুন এই স্বীকৃতি তার দ্বিতীয় ইনিংসকে আরও সমৃদ্ধ করবে বলেই মনে করছেন ক্রিকেট-সংশ্লিষ্টরা। মাঠে ব্যাট হাতে সাফল্যের পর এবার ড্রেসিংরুমের বাইরে থেকেও আগামী প্রজন্মের ক্রিকেটারদের গড়ে তোলাই হয়ে উঠছে ইমরুল কায়েসের নতুন লক্ষ্য।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD