Saturday, November 14, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়

November 13, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
জিম্বাবুয়েকে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসি নারী ইমার্জিং নেশনস ট্রফিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে সোবহানা মোস্তারির দল। আজমানে জিম্বাবুয়েকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। দলের জয়ে ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রেখেছেন দিলারা আক্তার। তাঁর অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে ১৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

শুক্রবার ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন চিপো মুগেরি তিরিপানো। ৩০ বলে তাঁর ইনিংসে ছিল দুটি চার ও একটি ছক্কা। অধিনায়ক জোসেফিন এনকোমো ২৯ বলে করেন ৩৫ রান। এ ছাড়া কেলিস এনধলভুর ব্যাট থেকে আসে ১৬ বলে ২২ রান।

বাংলাদেশের হয়ে বল হাতে দারুণ পারফরম্যান্স করেন রাবেয়া খান। জিম্বাবুয়ের তিনটি উইকেট শিকার করেন তিনি। দিশা বিশ্বাস নেন দুটি উইকেট। আর একটি করে উইকেট পান ঋতু মণি।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দিলারা আক্তার ও সাথী রাণী মিলে ১০৪ রান যোগ করেন। তাঁদের দাপুটে ব্যাটিংয়ে জয়ের পথ অনেকটাই সহজ হয়ে যায় টাইগ্রেসদের। ৪৩ বলে ৪৫ রান করে সাথী রাণী আউট হলে ভাঙে এই জুটি। তার ইনিংসে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ রান, যা বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেয়।

এরপর শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে বাকি পথ অনায়াসে পাড়ি দেন দিলারা। শেষ পর্যন্ত ৪৯ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার। তাঁর ইনিংসে ছিল আটটি চার। অন্যদিকে শারমিন ১৩ বলে ৬ রান করে অপরাজিত থাকেন।

শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। অর্থাৎ ১৫ বল হাতে রেখেই ৯ উইকেটের বড় জয় তুলে নেয় সোবহানা মোস্তারির দল।

Related Posts

সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হওয়ার পথে শান্ত
বিশেষ প্রতিবেদন

তিন পেসার, এক স্পিনার নিয়েই মাঠে বাংলাদেশ?

0
১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর
বিশেষ প্রতিবেদন

১৫ বছরেই বিশ্ব রেকর্ড বৈভব সূর্যবংশীর

0
নিরপেক্ষ ভেন্যুতে অভিষেকে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আত্মবিশ্বাস নিয়ে ইতিহাস গড়ার মিশনে শান্তরা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD