Friday, November 13, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

আইসিসির মাসসেরা হতে পারলেন না সোবহানা

November 13, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সোবহানার রেকর্ড গড়া সেঞ্চুরির পরও হারল বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

আইসিসির অক্টোবর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা হলো না বাংলাদেশের নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার সোবহানা মোস্তারির। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিসহ নজরকাড়া পারফরম্যান্স করেও শেষ পর্যন্ত ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মার কাছে হেরে গেছেন তিনি। নারী বিভাগে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দীপ্তি। অন্যদিকে পুরুষ বিভাগে মাসসেরার স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।

শুক্রবার (১৩ নভেম্বর) অক্টোবর মাসের সেরা নারী ও পুরুষ ক্রিকেটারের নাম ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পুরুষ বিভাগে প্রথমবারের মতো এই পুরস্কার জিতেছেন ইয়ানসেন। আর নারী বিভাগে দ্বিতীয়বারের মতো মাসসেরার স্বীকৃতি পেয়েছেন দীপ্তি। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন ভারতীয় এই অলরাউন্ডার।

অক্টোবর মাসে ব্যাট ও বল-দুই বিভাগেই দুর্দান্ত সময় কাটিয়েছেন ইয়ানসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১৯৮ রান করার পাশাপাশি শিকার করেছেন ১৩ উইকেট। বিশেষ করে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ৮৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আইসিসির টেস্ট বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও উঠে আসেন তিনি।

নারী বিভাগে দীপ্তির সঙ্গে মাসসেরার লড়াইয়ে ছিলেন বাংলাদেশের সোবহানা মোস্তারি ও অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড। তবে শেষ পর্যন্ত দুজনকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেন ভারতীয় অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন সোবহানা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্রিসবেনে ১৩৪ বলে ১১৮ রানের অসাধারণ ইনিংস খেলেন বাংলাদেশের এই ব্যাটার। তার এই ইনিংসটি শুধু ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ থাকেনি, গড়েছে বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসও। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো নারী ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। একই সঙ্গে প্রতিপক্ষটির বিপক্ষে এটিই কোনো বাংলাদেশি নারী ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

পুরো সিরিজে ৭৩.৭১ স্ট্রাইক রেটে সোবহানার সংগ্রহ ছিল ১২৯ রান। ব্যাট হাতে এমন দারুণ পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরা হওয়ার দৌড়ে তাঁকে ঘিরে প্রত্যাশাও তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি। সোবহানাকে পেছনে ফেলে দ্বিতীয়বারের মতো আইসিসির অক্টোবর মাসের সেরা নারী ক্রিকেটারের পুরস্কার জিতে নিয়েছেন দীপ্তি শর্মা।

Related Posts

হৃদয়ের নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ প্রোটিয়া কোচ

0
বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ সিরিজে নর্কিয়াকে নিয়ে সতর্ক প্রোটিয়ারা

0
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

নাইন্টি লিগে দল পেলেন সাকিব-রিয়াদসহ আরও যারা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD