Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আবরারের ব্যাটে উড়ে গেল নেপাল, সেমির পথে বাংলাদেশ

December 15, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
আবরারের ব্যাটে উড়ে গেল নেপাল, সেমির পথে বাংলাদেশ
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

দুবাইয়ের সেভেন্স স্টেডিয়ামে নেপালের বিপক্ষে দাপুটে জয়ে যুব এশিয়া কাপে সেমিফাইনালের খুব কাছে পৌঁছে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুটা ভালো করলেও নিয়মিত উইকেট হারিয়ে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানেই গুটিয়ে যায় নেপাল। জবাবে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশের যুবারা।

১৩১ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বাংলাদেশের ব্যাটিং। দলীয় ২৮ রানে রিফাত বেগ ক্যাচ দিয়ে ফিরলেও পরের বলেই অধিনায়ক আজিজুল হাকিম তামিম রান আউটে কাটা পড়েন। দুই দ্রুত উইকেটে কিছুটা চাপ তৈরি হলেও জাওয়াদ আবরার ও কালাম সিদ্দিকির দৃঢ় জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তৃতীয় উইকেটে তাদের ৯২ রানের জুটিতে জয় নিশ্চিত হয়। কালাম সিদ্দিকি করেন ৩৪ রান, আর আবরার অপরাজিত থাকেন ৭০ রানে।

এর আগে ব্যাট হাতে নেপালের ওপেনাররা ৪০ রানের জুটি গড়ে ভালো সূচনা এনে দিলেও এরপরই ধস নামে। মোহাম্মদ সবুজের কার্যকর বোলিংয়ে মাত্র ৪৪ রানের মধ্যেই ৬ উইকেট হারায় নেপাল। শেষ দিকে আশিস লুহার ও অভিষেক তিওয়ারির ৩৮ রানের জুটিতে ভর করে কোনোমতে ১৩০ রানে পৌঁছায় তারা। নেপালের মাত্র চারজন ব্যাটার দুই অঙ্কের রান করতে সক্ষম হন।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সবুজ ৭ ওভারে ২৭ রান দিয়ে নেন ৩ উইকেট। সাদ ইসলাম, শাহরিয়ার আহমেদ ও অধিনায়ক তামিম নেন ২টি করে উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে নেপালের বড় সংগ্রহের সম্ভাবনা আগেই নষ্ট করে দেয় টাইগার যুবারা।

এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট দাঁড়িয়েছে ৪। দিনের অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান হারলেই নিশ্চিত হবে বাংলাদেশের সেমিফাইনাল।

Previous Post

খরুচে বোলিংয়ে অভিষেক তাসকিনের!

Next Post

বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা, জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা,  জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ

বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা, জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD