Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা, জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ

December 16, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা,  জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বসেছিল সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলা। দেশের জন্য আত্মদানকারী দুই বীর শহীদ জুয়েল ও শহীদ মুশতাকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এই প্রীতি ম্যাচে এবারও জয় পেয়েছে শহীদ মুশতাক একাদশ।

মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন মুশতাক একাদশ ৩৮ রানের বড় ব্যবধানে মিনহাজুল আবেদীন নান্নুর শহীদ জুয়েল একাদশকে হারিয়েছে।

আজ মঙ্গলবার সকালে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মুশতাক একাদশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। নির্ধারিত ওভারে তারা সংগ্রহ করে ১৩৮ রান। দলের পক্ষে ব্যাট হাতে ঝড় তোলেন নাদিফ চৌধুরী, তিনি মাত্র ২৬ বলে খেলেন ৪৬ রানের আক্রমণাত্মক এক ইনিংস। তাকে যোগ্য সঙ্গ দেন তুষার ইমরান, যার ২৭ বলে ৪২ রানের অপরাজিত ক্যামিও ইনিংসটি দলকে লড়াকু পুজি এনে দিতে মূল ভূমিকা পালন করে। শহীদ জুয়েল একাদশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক, তিনি শিকার করেন ৩টি উইকেট। এছাড়া আনোয়ার হোসাইন ও তারেক আজিজ খান একটি করে উইকেট নিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা করেন।

১৩৯ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শহীদ জুয়েল একাদশ। ওপেনার জাভেদ ওমর বেলিম ৮ বলে মাত্র ৩ রান করে সাজঘরে ফিরে যান। তবে অন্য প্রান্ত ধরে রেখেছিলেন শাহরিয়ার নাফীস। তার ৩৩ বলে করা ৩৬ রানের ইনিংসটি দলের জয়ের আশা বাঁচিয়ে রাখলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় তা যথেষ্ট ছিল না। শেষের দিকে তালহা জুবায়ের ১৯ বলে ২৬ রান এবং অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু ২ রান করে অপরাজিত থাকলেও নির্ধারিত ওভার শেষে ১০০ রানেই থেমে যায় জুয়েল একাদশের ইনিংস।

মুশতাক একাদশের বোলাররা নিয়ন্ত্রিত বোলিং প্রদর্শন করেন। দলের হয়ে একটি করে উইকেট ভাগ করে নেন মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আশরাফুল ও তুষার ইমরান। মাঠের লড়াইয়ে জয়-পরাজয় বড় কথা নয়, বরং বিজয় দিবসের এই বিশেষ দিনে ক্রিকেটের সাবেক কিংবদন্তিদের একসাথে মাঠে ফিরে আসা এবং শহীদদের স্মরণ করাই ছিল এই আয়োজনের মূল সার্থকতা।

Previous Post

আবরারের ব্যাটে উড়ে গেল নেপাল, সেমির পথে বাংলাদেশ

Next Post

মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিল কলকাতা!

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!

মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিল কলকাতা!

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD