Sunday, May 3, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নিল কলকাতা!

December 16, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
দিল্লিতে মুস্তাফিজ, বয়কটের ডাক ভারতীয় সমর্থকদের!
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

আইপিএল নিলামের মঞ্চে প্রথম দিনেই বড় অঙ্কের লড়াই আর চমকের জন্ম দিয়েছে একের পর এক দলবদল। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে ছিল আলাদা নজর। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই বাঁহাতি পেসারকে দলে নিতে শুরুতে আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। পরে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স লড়াইয়ে নামলে দর দ্রুত বাড়তে থাকে। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিজেদের দলে টানে কলকাতা। এই প্রথমবার কলকাতার জার্সিতে দেখা যাবে তাকে। আইপিএলে এটি মুস্তাফিজের ষষ্ঠ দল, এর আগে পাঁচটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন তিনি।

নিলামের শুরুতে নাম ওঠা জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্ক দল না পেলেও প্রথম ক্রিকেটার হিসেবে দল পান ডেভিড মিলার। ২ কোটি রুপিতে অভিজ্ঞ এই ব্যাটারকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস। সবচেয়ে আলোচিত নাম ক্যামেরুন গ্রিনকে পেতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে চলে টানটান উত্তেজনা। কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের লড়াই শেষে ২৫ কোটি ২০ লাখ রুপির বিশাল অঙ্কে গ্রিনকে দলে নেয় কলকাতা।

অলরাউন্ডারদের সেটে একাধিক পরিচিত নাম অবিক্রিত থাকেন। গাস আটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার দল না পেলেও ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কেটেশ আইয়ার ৭ কোটি রুপিতে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

উইকেটকিপারদের তালিকায় কুইন্টন ডি কককে ১ কোটিতে দলে ভেড়ায় মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস ২ কোটিতে বেন ডাকেটকে নেয় এবং কলকাতা নাইট রাইডার্স একই দামে দলে নেয় ফিন অ্যালেনকে। রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল না পাওয়ায় বিস্ময় তৈরি হয়।

পেসারদের সেটে সবচেয়ে বেশি মূল্য ওঠে মাথিশা পাথিরানার। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার টানাপোড়েনের পর ১৮ কোটি রুপিতে এই শ্রীলঙ্কান পেসারকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। জ্যাকব ডাফিকে ২ কোটি রুপিতে দলে নেয় বেঙ্গালুরু এবং এনরিখ নরকিয়াকে একই দামে নেয় লক্ষ্ণৌ। তবে ম্যাট হ্যানরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি অবিক্রিত থাকেন।

স্পিনারদের তালিকায় রাহুল চাহার, মাহিশ থিকশানা ও মুজিব উর রহমান দল পাননি। রাজস্থান রয়্যালস ৭ কোটি ২০ লাখ রুপিতে রবি বিষ্ণইকে দলে নেয় এবং চেন্নাই সুপার কিংস ২ কোটিতে আকিল হোসেনকে ভেড়ায়।

নিলামের সবচেয়ে বড় চমক আসে অনভিষিক্ত পেসারদের সেটে। মাত্র ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের প্রশান্ত বীর ও কার্তিক শর্মাকে সমান ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস। অভিষিক্ত ব্যাটারদের দ্বিতীয় সেটে ৭৫ লাখ ভিত্তিমূল্যের পাথুম নিশাঙ্কাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস, যাকে পেতে শেষ পর্যন্ত কলকাতাকে হারাতে হয়। এছাড়া ৭ কোটিতে জেসন হোল্ডারকে দলে নেয় গুজরাট।

Previous Post

বিজয় দিবসের উৎসবে মাঠ মাতালেন সাবেক তারকারা, জুয়েল একাদশকে হারাল মুশতাক একাদশ

Next Post

আইপিএলের ১০ দলে খেলছেন কারা, দেখে নিন এক নজরে

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ডিসেম্বরে আইপিএল নিলাম

আইপিএলের ১০ দলে খেলছেন কারা, দেখে নিন এক নজরে

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
8

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD