Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অভিজ্ঞতার শূন্যতায় হার-তরুণদের ব্যাটে এখনো আলো নেই!

October 30, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চান মুশফিক-রিয়াদ
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে যেন ইতিহাস বারবার ফিরে আসছে একইভাবে-দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা, কিন্তু ব্যাট হাতে নিজদেরই ব্যর্থতা! চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টির চিত্রও তার ব্যতিক্রম নয়। একসময় ম্যাচ হাতের মুঠোয় ছিল, কিন্তু শেষে ১৪ রানের হারে সিরিজ হারতে হলো লিটন দাসদের।

ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ব্যাট করতে নেমে ১১ ওভারে ১ উইকেটে ১০৬ রান তুলেছিল। শাই হোপ ও আলিক আথানাজের জুটি তখন দাপিয়ে বেড়াচ্ছে। মনে হচ্ছিল, স্কোরবোর্ডে দুইশ ছোঁয়া সময়ের ব্যাপার মাত্র। কিন্তু নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমানের নিখুঁত বোলিংয়ে সেই গতিপথ বদলে যায়। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪৯ রানে থামে ক্যারিবীয়রা।

এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটাও খারাপ ছিল না। তানজিদ হাসান তামিমের ৪৮ বলে ৬১ রানের ইনিংসে জয়ের আশা জেগেছিল। হাতে তখন ৭ উইকেট, দরকার মাত্র ৩ ওভারে ৩৩ রান। কিন্তু এরপরই যেন ধস নামে ব্যাটিংয়ে। জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী কিংবা তাওহীদ হৃদয়-কেউই দলের প্রয়োজনীয় সময়ে দায়িত্ব নিতে পারেননি।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে হতাশা প্রকাশ করেন সাবেক পেসার রুবেল হোসেন। তার পোস্টে ফুটে ওঠে বাস্তবতার নির্মমতা, ‘একজন মুশফিকুর রহিম, একজন মাহমুদউল্লাহ রিয়াদ-আজকের ম্যাচে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের অভাবটা খুবই অনুভব করেছি। বিশেষ করে মিডল অর্ডারে।’ রুবেল আরও লিখেছেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটারদের সহায়ক। কিন্তু ব্যাটিংয়ে আমরা সেই সুবিধাটা নিতে পারিনি।’

চট্টগ্রামের মাঠে বাংলাদেশ একাধিক সুযোগ পেয়েছিল, কিন্তু সেটিও কাজে লাগাতে পারেনি। সাইফ হাসান, লিটন দাস, তানজিদ তামিম ও হৃদয়-সবাই জীবন পেয়েছিলেন ফিল্ডিং ত্রুটিতে। তবু কেউই বড় ইনিংস গড়তে পারেননি। সাইফ ৫, লিটন ২৩, হৃদয় ১২-এমন সামান্য স্কোরে বিদায়। যেন ম্যাচের গল্প একটাই-সুযোগ আসে, কিন্তু সেটি টিকিয়ে রাখার মানসিকতা নেই।

এই হার বাংলাদেশ দলের জন্য কেবল একটি পরাজয় নয়, বরং এক বাস্তবতার প্রতিচ্ছবি। মাহমুদউল্লাহ ও মুশফিকদের বিদায়ের পর তরুণদের ওপরই ভরসা রাখতে হয়েছে। কিন্তু সেই ভরসা এখনো পূর্ণতা পায়নি। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানের বিপক্ষে টানা চার সিরিজজয়ী দলটি এবার ব্যাটিং ব্যর্থতায় হারাল পাঁচ নম্বর সুযোগটিও।

আগামীকাল চট্টগ্রামেই সিরিজের শেষ টি-টোয়েন্টি। লিটন দাসের দল নামবে মর্যাদা রক্ষার মিশনে। কিন্তু এর মধ্যেই প্রশ্নটা জোরালো হয়ে উঠেছে-অভিজ্ঞতার শূন্যতা আর ব্যাটিংয়ের এই অস্থিরতা নিয়ে বাংলাদেশ কতদূর এগোতে পারবে? নাকি আবারও ফিরে তাকাতে হবে পুরনো সেই নির্ভরতার দিকে-মুশফিক আর মাহমুদউল্লাহর মতো দৃঢ় কাঁধের সন্ধানে?

Previous Post

ফের ব্যাটিং ব্যর্থতা, ম্যাচের সঙ্গে সিরিজও হারল বাংলাদেশ

Next Post

ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

Related Posts

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

5
শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড
বিশেষ প্রতিবেদন

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

9
প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ
বিশেষ প্রতিবেদন

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

3
Next Post
নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

Discussion about this post

সর্বশেষ..

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
5

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
9

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রাইম ব্যাংককে উড়িয়ে নাম্বার ওয়ান লিজেন্ডস অব রূপগঞ্জ

চ্যাম্পিয়ন হতেই দল গড়বে লিজেন্ডস অব রূপগঞ্জ

by cricbdadmin
0
3

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে নাটকীয় মোড় নিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের অবস্থান। একসময় দল গুটিয়ে নেওয়ার ঘোষণা দিলেও এখন আবার নতুন...

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD