Monday, November 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্লগ

ডেঙ্গুতে আক্রান্ত মাহমুদউল্লাহ, দোয়া চাইলেন স্ত্রী

October 30, 2025
in ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। পরবর্তী পরীক্ষায় তার শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি সংস্করণে অংশ নিয়েছিলেন মাহমুদউল্লাহ। দুই ম্যাচ খেলার পরই ইনজুরিতে পড়েন তিনি। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি চলছিল নিয়মিত রিহ্যাব সেশনের মধ্য দিয়ে। কিন্তু এর মধ্যেই নতুন অসুস্থতায় ভুগতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি হতে হয়।

বিসিবির মেডিকেল বিভাগ সূত্রে জানা গেছে, রিয়াদের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় কিছুটা উন্নতির দিকে। চিকিৎসকদের পরামর্শে তিনি হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। সব কিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।

অসুস্থতার খবরটি প্রথম জানান মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি। বৃহস্পতিবার সকাল ১১টা ১৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লেখেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’

তার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। অনেকেই মাহমুদউল্লাহর দ্রুত সুস্থতা কামনা করে মন্তব্য করেন।

Related Posts

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের রেকর্ড জুটিতে স্বস্তির দিন বাংলাদেশের

0
দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন
বিশেষ প্রতিবেদন

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়লেন হৃদয়-লিটন

0
চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার ডাবল সেঞ্চুরির মালিক মোসাদ্দেক

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD