Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন

March 21, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ছেলের রোজা ও পরিবারের সঙ্গে ঈদ, তাসকিনের আনন্দঘন দিন
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

ঈদ মানেই পরিবার, শিকড় আর স্মৃতির টান, এই চিরচেনা অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে দেখলেন তাসকিন আহমেদ। আর সেই আবেগের সঙ্গে যুক্ত হলো সন্তানের ছোট্ট বড় অর্জনের গর্ব।

শিকড়ের টানে জাকির হোসেন মাঠে ঈদের নামাজ তাসকিনের
ঈদে কৃতজ্ঞতা ও ভালোবাসার গল্প শোনালেন তাসকিন আহমেদ

পবিত্র ঈদুল ফিতরের দিনটি পরিবারের সঙ্গে ঘিরেই কাটালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। রাজধানীর জাকির হোসেন রোড মাঠে বাবা ও ছেলে তাসফিনকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন তিনি। দীর্ঘদিনের পরিচিত সেই মাঠেই ফিরে গিয়ে যেন শৈশবের দিনগুলো আবারও নতুন করে অনুভব করলেন এই ক্রিকেটার।

নিজের বেড়ে ওঠার জায়গার সঙ্গে ঈদের দিনের এই মিলনকে বিশেষভাবে দেখছেন তাসকিন। শৈশবের স্মৃতির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার জন্ম এখানে, বড় হয়েছিও এখানে। এই জাকির হোসেন মাঠে আমি প্রথম বল হাতে নিই এবং খেলা শিখি। এলাকাবাসী সবাই অনেক ভালোবাসেন, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ। এসব স্মৃতি অন্যরকম।’

এবারের ঈদে তার ব্যক্তিগত আনন্দের বড় একটি জায়গা দখল করে আছে ছেলে তাসফিনের রোজা রাখা। মাত্র ছয় বছর বয়সে পুরো রমজানজুড়ে রোজা রাখার চেষ্টা তাকে গর্বিত করেছে। বিষয়টি তুলে ধরে তাসকিন বলেন, ‘বাবা হিসেবে এটা অনেক গর্বের বিষয়। আমি ওকে প্রায়ই বলছি তুমি টানা ৩০টা রোজা রেখো না, আল্লাহ অবশ্যই তোমাকে কনসিডার করবে তুমি অনেক ছোট। তবে সে ৩০টাই রাখছে। কেউ ডেকে দিবে না এই ভয়ে সেহরির আগে ঘুমাত না।’

ঈদের নামাজের পর আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে দেখা হওয়াকে তিনি বিশেষ এক অনুভূতি হিসেবে দেখেন। এই মিলনমেলার আবেগ প্রকাশ করে তাসকিন বলেন, ‘ঈদের নামাজের পর মুরব্বি, বড় ভাই, ছোট ভাই সবার সঙ্গে দেখা হয়– এটা আসলে স্পেশাল। আলহামদুলিল্লাহ আমি, আমার বাবা ও ছেলে এবং আরও অনেক মুরব্বী একসঙ্গে ঈদের নামাজ পড়তে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছে আবারও ঈদের নামাজ আদায় করার। খুব ভালো লাগছে।’

ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীর জন্য শান্তি ও মঙ্গল কামনা করেছেন তিনি। ভবিষ্যতের অনিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দিয়ে তাসকিন বলেন, ‘আগামী ঈদে কে থাকবে না থাকবে কার কখন কী হয়…দেশে আগের তুলনায় সব শান্তিপূর্ণ হোক এই কামনা করি। আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই অনেক উপভোগ করুক কারণ এই মুহূর্তগুলো অনেক স্পেশাল।’

Previous Post

আনন্দ-ভালোবাসার ঈদ, দেশে-বিদেশে ক্রিকেটারদের উদযাপন

Next Post

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

9
Next Post
একদিন পরই ফিরবেন মুশফিক, আশ্বাস প্রতিমন্ত্রীর

জেদ্দার দুশ্চিন্তা পেরিয়ে ঈদের প্রশান্তি, দোয়া চাইলেন মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
9

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD