Tuesday, July 28, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিপিএল ছাড়ছেন ৭ পাকিস্তানি ক্রিকেটার

December 28, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কোন দল কতো খরচ করল বিপিএল নিলামে
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারই বিদেশি ক্রিকেটারের উপস্থিতি তুলনামূলক কম। বড় নামের অভাবের মধ্যেই এবার নতুন করে চাপে পড়তে যাচ্ছে টুর্নামেন্টটি। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড যে দল ঘোষণা করেছে, তাতে বিপিএলে খেলা সাতজন ক্রিকেটারের নাম থাকায় লিগের মাঝপথে বড় পরিবর্তনের আশঙ্কা দেখা দিয়েছে।

৭ জানুয়ারি ডাম্বুলায় শুরু হবে শ্রীলঙ্কা-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ, যা শেষ হবে ১১ জানুয়ারি। এই সিরিজের দলে প্রথমবার ডাক পেয়েছেন তরুণ ওপেনার খাজা নাফি। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলতে থাকা এই ব্যাটসম্যানের সঙ্গে একই দলে থাকা অলরাউন্ডার ফাহিম আশরাফও জাতীয় দলের অংশ হচ্ছেন। ফলে রংপুর রাইডার্সকে একসঙ্গে দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছাড়তে হতে পারে।

রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার সাহিবজাদা ফারহান এবং অলরাউন্ডার মোহাম্মদ নেওয়াজ পাকিস্তানের টি-টোয়েন্টি পরিকল্পনায় পরিচিত নাম। শ্রীলঙ্কা সিরিজেও তাদের ওপর ভরসা রেখেছে পিসিবি, যার প্রভাব পড়বে রাজশাহীর দল গঠনে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস থেকেও জাতীয় দলে ডাক পেয়েছেন দুজন ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটসম্যান উসমান খান এবং পেসার সালমান মির্জা শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে যোগ দেবেন। সিলেট টাইটানসের হয়ে খেলা ওপেনার সাইম আইয়ুবও একই কারণে বিপিএল ছাড়তে যাচ্ছেন।

এই স্কোয়াড ঘোষণায় আরেকটি দিক বিশেষভাবে নজর কেড়েছে। বিপিএলে খেলা ক্রিকেটারদের সুযোগ দিলেও বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকা বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলীদের এই সিরিজে রাখেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন শাদাব খান। সিডনি থান্ডারের হয়ে বিগ ব্যাশে খেলার মধ্য দিয়েই কাঁধের চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন তিনি। সর্বশেষ জুনে পাকিস্তানের জার্সিতে দেখা গিয়েছিল এই অলরাউন্ডারকে।

১২তম বিপিএলের পর্দা নামবে ২৩ জানুয়ারি। তার আগেই শেষ হয়ে যাবে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৭, ৯ ও ১১ জানুয়ারি-ডাম্বুলাতেই অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ।

Previous Post

দূরত্ব ভুলিয়ে দিচ্ছেন সাকিব!

Next Post

হ্যাটট্রিকের রঙে রঙিন মেহেদি রানা

Related Posts

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

5
সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা
বিশেষ প্রতিবেদন

সাকিব এবার নেপাল লিগে

4
নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি
বিশেষ প্রতিবেদন

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

5
Next Post
হ্যাটট্রিকের রঙে রঙিন মেহেদি রানা

হ্যাটট্রিকের রঙে রঙিন মেহেদি রানা

Discussion about this post

সর্বশেষ..

টসে লিটনের জয়, চার পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

লিটনের চোট নিয়ে রহস্য ভাঙলেন প্রধান নির্বাচক

by cricbdadmin
0
5

বাংলাদেশ জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের চোট নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি জানিয়েছেন,...

সিপিএলের হতাশা ভুলে মাইনর লিগে সাকিবের স্বপ্নযাত্রা

সাকিব এবার নেপাল লিগে

by cricbdadmin
0
4

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার খেলবেন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। টুর্নামেন্টটির তৃতীয় আসরে তাকে দলে ভিড়িয়েছে...

নতুন নির্বাচক প্যানেলের যাত্রা শুরু, সামনে ব্যস্ত সূচি

চোটের দায় টিম ম্যানেজমেন্টের নয়, দাবি হাবিবুল বাশারের

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের আগে সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে নাহিদ রানার চোট। জিম্বাবুয়ে সফরে পাওয়া সেই ইনজুরির কারণে...

সাকিব ছাড়া লড়াই কঠিন, সমালোচনার জবাব দিলেন সালাউদ্দিন

এইচপির ভবিষ্যৎ গড়ার মিশনে সালাহউদ্দিন

by cricbdadmin
0
6

জাতীয় দলের ড্রেসিংরুম থেকে এবার হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে নতুন অধ্যায় শুরু করলেন মোহাম্মদ সালাহউদ্দিন। বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

মিরাজের ব্যর্থতা ঢেকে দিলেন হৃদয়-সোহান

by cricbdadmin
0
11

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) একদিনেই দেখা মিলল দুই ভিন্ন চিত্রের। একদিকে সুযোগ পেয়েও ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি মেহেদী...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD