Monday, June 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি

May 22, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ফুটবলে নতুন যুগের শুরু, দায়িত্বে থমাস ডুলি
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

অবশেষে নতুন প্রধান কোচের নাম ঘোষণা করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জার্মান বংশোদ্ভূত মার্কিন কোচ থমাস ডুলির হাতেই তুলে দেওয়া হয়েছে জাতীয় দলের দায়িত্ব। শুক্রবার সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই তাকে নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বাফুফে।

এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল ৯টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে সরাসরি হোটেলের উদ্দেশ্যে রওনা হন তিনি।

হাভিয়ের কাবরেরার বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে ফুটবল অঙ্গনে চলছিল নানা আলোচনা। শেষ পর্যন্ত সেই জল্পনার ইতি টেনে দায়িত্ব পেলেন থমাস ডুলি।

খেলোয়াড়ি জীবনেই বিশ্ব ফুটবলে নিজের নাম প্রতিষ্ঠিত করেছিলেন ডুলি। জন্ম জার্মানিতে হলেও আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করেছেন যুক্তরাষ্ট্রকে। জাতীয় দলের হয়ে ৮১টি ম্যাচ খেলেছেন তিনি এবং অংশ নিয়েছেন ১৯৯৪ বিশ্বকাপে। শুধু তাই নয়, ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র দলের অধিনায়কও ছিলেন এই সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার।

ক্লাব ফুটবলেও তার অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ। জার্মানির বায়ার লেভারকুসেন, শালকে ও কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন তিনি। শালকের হয়ে ১৯৯৭ সালে উয়েফা কাপ জয়ের স্বাদ পেয়েছেন, আর কাইজারস্লাউটার্নের জার্সিতে জিতেছেন বুন্দেসলিগা শিরোপা।

খেলোয়াড়ি ক্যারিয়ারের পর কোচ হিসেবেও সফল পথচলা রয়েছে ডুলির। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ ছিলেন। এরপর ফিলিপাইন জাতীয় দলের দায়িত্ব নিয়ে দলটিকে ইতিহাসের অন্যতম বড় সাফল্য এনে দেন। তার অধীনে ফিলিপাইন প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে এবং অর্জন করে নিজেদের সর্বোচ্চ ফিফা র‌্যাঙ্কিং।

এ ছাড়া ভিয়েতনামের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন তিনি। সর্বশেষ গায়ানা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছিল।

সবকিছু ঠিক থাকলে আগামী রোববার থেকেই বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্পে দেখা যাবে নতুন এই কোচকে। বাংলাদেশের ডাগআউটে তার প্রথম পরীক্ষা হবে আগামী ৫ জুন। সেদিন প্রীতি ম্যাচে সান মারিনোর মুখোমুখি হবে বাংলাদেশ।

Previous Post

এইচপি ইউনিট ঢেলে সাজানোর পরিকল্পনা

Next Post

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

Related Posts

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক
বিশেষ প্রতিবেদন

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

6
জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

7
শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 
বিশেষ প্রতিবেদন

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

8
Next Post
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরীর ত্রিমুকুট

Discussion about this post

সর্বশেষ..

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

চার বছর পর ফিরেই সিরিজসেরা, উচ্ছ্বসিত মোসাদ্দেক

by cricbdadmin
0
6

সিরিজের শেষ ম্যাচে জয়টা খুব কাছ থেকে ছুঁয়েও পাওয়া হলো না বাংলাদেশের। মিরপুরে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে ১ উইকেটে...

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

by cricbdadmin
0
7

বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়াটা অনেক সময় পুরো টুর্নামেন্টের গতিপথ বদলে দিতে পারে। বাংলাদেশ নারী দলের জন্যও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি...

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

শরিফুলের ৬ উইকেট, তবু রুদ্ধশ্বাস জয় অস্ট্রেলিয়ার 

by cricbdadmin
0
8

হোয়াইটওয়াশের স্বপ্নটা খুব কাছেই ছিল বাংলাদেশের। ম্যাচের বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারানোর সুবাসও পাচ্ছিল...

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

অস্ট্রেলিয়ার সামনে ২৭৫ রানের চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
8

অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার ম্যাচে শুরুটা ছিল আগের দুই ম্যাচের মতোই হতাশার। প্রথম ওভারেই উইকেট হারানো, এরপর নিয়মিত বিরতিতে টপঅর্ডারের ব্যাটারদের...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

যে কারণে দলের বাইরে মিরাজ

by cricbdadmin
0
5

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের অন্যতম নায়ক মেহেদি হাসান মিরাজ। কিন্তু হোয়াইটওয়াশ মিশনের ম্যাচে মাঠেই নামতে পারলেন না বাংলাদেশ অধিনায়ক। সিরিজের...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD