Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

কাবুলে ভয়াবহ হামলা, ক্ষোভে ফেটে পড়লেন আফগান ক্রিকেটাররা

March 17, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
কাবুলে ভয়াবহ হামলা, ক্ষোভে ফেটে পড়লেন আফগান ক্রিকেটাররা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

গত সোমবার শবে কদরের রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে, যেখানে অন্তত ৪০০ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আফগানিস্তান সরাসরি এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি সম্পূর্ণ অস্বীকার করেছে। ঘটনাটি ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে।

আফগান সরকারের উপমুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৯টার দিকে একটি মাদক পুনর্বাসন হাসপাতালকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। প্রায় দুই হাজার শয্যার এই হাসপাতালের একটি বড় অংশ ধসে পড়ে। প্রাথমিক হিসাব অনুযায়ী বিপুল প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনার পর সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের শীর্ষ ক্রিকেটাররা। রশিদ খান হাসপাতালের ছবি শেয়ার করে লিখেছেন, ‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি স্তম্ভিত। সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেকোনো হামলাই অপরাধ। রমজানের পবিত্র মাসে এই হত্যালীলা খুবই আতঙ্কের। এতে হিংসা ও ঘৃণা আরও বাড়বে।’

তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আফগান ভাইবোনদের পাশে আছি। আমরা নিশ্চয় এই কঠিন সময় কাটিয়ে উঠব।’ পাশাপাশি জাতিসংঘ ও মানবাধিকার সংস্থার হস্তক্ষেপ কামনা করেন তিনি।

একই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘কাবুলের হাসপাতালে আশার মৃত্যু ঘটল। যে তরুণেরা চিকিৎসার জন্য গিয়েছিলেন, তারা পাকিস্তানের সেনা শাসনের বলি হলেন। সন্তানের নাম ধরে মায়েরা চিৎকার করছিলেন। রমজানের ২৮তম দিনে তাদের জীবন চলে গেল।’

টি-টোয়েন্টি অধিনায়ক ইব্রাহিম জারদানও নিজের প্রতিক্রিয়ায় বলেন, ‘আজ কাবুলে একটি বড় বিস্ফোরণের আওয়াজ শুনলাম। কিছুক্ষণ পরই আগুনের শিখা আকাশের দিকে উঠতে থাকল। আগামীকাল রোজার নিয়ত করা আমাদের ভাইদের অনেকে নিহত ও আহত হয়েছেন। আজ রাতে শোকাহত প্রতিটি পরিবারের প্রতি আমার সমবেদনা। কাবুল বেদানসিক্ত। আমরা ন্যায়বিচারের দোয়া করছি।’

এদিকে পেসার নাভিদ উল হক এই হামনাকে ইসরায়েলি অভিযানের সঙ্গে তুলনা করে লিখেছেন, ‘ইসরাইল ও পাকিস্তানের সেনা শাসনের মধ্যে আর কী তফাত থাকল।’

ঘটনাটি এমন সময় ঘটল, যখন গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষ চলছে। সোমবারও দুই দেশের সীমান্তে গুলি বিনিময়ে আফগান তালিবান বাহিনীর চার সদস্য নিহত হন। তার কয়েক ঘণ্টার মধ্যেই কাবুলে এই বিমান হামলার অভিযোগ সামনে আসে।

তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি ‘নীতিবিরুদ্ধ’ ও ‘মানবতাবিরোধী অপরাধ’। তার অভিযোগ, পাকিস্তান বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নৃশংস কর্মকাণ্ড’ চালাচ্ছে।

তবে পাকিস্তান সরকার পুরো বিষয়টি অস্বীকার করেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কাবুলের কোনো হাসপাতালে হামলা চালানো হয়নি। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই ‘সুনির্দিষ্ট হামলা’ চালানো হচ্ছে। আফগানিস্তানের অভিযোগকে তারা ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলেছে।

Previous Post

পিএসএলে এবার শরিফুল, সঙ্গী নাহিদ রানা

Next Post

এনএসসির তদন্তে আইসিসির নিয়ম সামনে আনল বিসিবি

Related Posts

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ
বিশেষ প্রতিবেদন

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

8
লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর
বিশেষ প্রতিবেদন

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

10
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
বিশেষ প্রতিবেদন

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

7
Next Post
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

এনএসসির তদন্তে আইসিসির নিয়ম সামনে আনল বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

বদলের হাওয়া বিসিবিতে, বেতন ৬৫ হাজার, ম্যাচ ফি এক লাখ

পূর্বাচল স্টেডিয়ামের নকশায় পরিবর্তনের ইঙ্গিত দিলেন তামিম

by cricbdadmin
0
8

পূর্বাচলে আন্তর্জাতিক মানের একটি নতুন ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিন ধরে চললেও এর অগ্রগতি এখনো ধীরগতির। শনিবার প্রকল্পটির সর্বশেষ অবস্থা...

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

লিগ শুরু নিয়ে স্বস্তির বার্তা মাহমুদউল্লাহর

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে শুরু হয়েছে দলবদল কার্যক্রম। শনিবার প্রথম দিনেই প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

ক্যাপ্টেনস কার্ডে ‘বৈষম্য’ দেখছেন তাপস বৈশ্য

by cricbdadmin
0
7

সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ হিসেবে ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের হয়ে অন্তত একটি আন্তর্জাতিক...

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

বাংলাদেশের বিপক্ষে সিরিজে পাকিস্তানের দলে নতুন চমক

by cricbdadmin
0
8

বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট দল ঘোষণা করেছে পিসিবি। দল ঘোষণা থেকে শুরু করে কোচিং স্টাফে...

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
19

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD