Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাজশাহী-বগুড়ায় জমছে বিসিএল, নজরে জাতীয় দলের কোচিং স্টাফ

February 21, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এবারের আসরে চার দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশ জাতীয় দলসহ সিনিয়র পর্যায়ের ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টকে লাল বলের পরিবর্তে ওয়ানডে ফরম্যাটে আয়োজন করেছে, যাতে সীমিত ওভারের ক্রিকেটে ক্রিকেটারদের প্রস্তুতি ও পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

চার জোনের নেতৃত্বে থাকছেন জাতীয় দলের পরিচিত মুখরা। সাউথ জোনের অধিনায়কত্বে আছেন মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ইস্ট জোনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী এবং সেন্ট্রাল জোনকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় দলের সঙ্গে নিয়মিত থাকা এই ক্রিকেটারদের নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের প্রত্যাশা করা হচ্ছে।

বিসিএল খেলতে শুক্রবার সব দলের ক্রিকেটাররা রাজশাহী ও বগুড়ায় পৌঁছেছেন। টুর্নামেন্ট ঘিরে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে খেলোয়াড়দের ফর্ম, মানসিক প্রস্তুতি এবং ম্যাচ পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা যাচাই করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্যরাও সরাসরি মাঠে বসে খেলা পর্যবেক্ষণ করবেন। প্রধান কোচ ফিল সিমন্স এবং পেস বোলিং কোচ শন টেইট ইতোমধ্যে রাজশাহীতে অবস্থান করছেন। শনিবার টেইট মাঠে নেমে বোলারদের নিয়ে কাজ শুরু করেছেন। এছাড়া সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদও মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের পারফরম্যান্স নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

চার জোনের কোচিং প্যানেলেও রয়েছেন অভিজ্ঞ কোচরা। নর্থ জোনের দায়িত্বে আছেন হান্নান সরকার এবং তারেক আজিজ খান। ইস্ট জোনে কোচিং করাবেন রাজিন সালেহ ও তালহা জুবায়ের। সাউথ জোনের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আশরাফুল এবং সাইফুল ইসলাম খান। সেন্ট্রাল জোনকে কোচিং করাবেন মিজানুর রহমান বাবুল ও তুষার ইমরান।

বিসিএলে ৪ দলের স্কোয়াড :

ইষ্ট জোন : পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, ইয়াসির আলী রাবিব, শামীম হোসেন পাটোয়ারি, শাহাদাত হোসেন দিপু, আসাদুল্লাহ হিল গালিব, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাইম হাসান সাকিব।
নর্থ জোন : তানজিদ হাসান তামিম, হাবিবুর রহমান সোহান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, আকবর আলী, সাব্বির রহমান, শেখ মেহেদী, এসএম মেহেরব হোসেন অহিন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম মুগ্ধ ও আব্দুল গাফফার সাকলাইন।
সাউথ জোন : সৌম্য সরকার, এনামুল হক বিজয়, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান হোসান, সামিউন বশির রাতুল, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।

সেন্ট্রাল জোন : সাইফ হাসান, নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকী।

Previous Post

মার্চে মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে লড়াই

Next Post

আইসিসির সেরার দৌড়ে সোবহানা

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
আইসিসির সেরার দৌড়ে সোবহানা

আইসিসির সেরার দৌড়ে সোবহানা

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD