Friday, April 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ধারাবাহিকতায় স্বপ্নের পথে সাকলাইন

February 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ধারাবাহিকতায় স্বপ্নের পথে সাকলাইন
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

এনসিএল টি-টোয়েন্টিতে পারফরম্যান্সের সুবাদে আলোচনায় উঠে আসা আব্দুল গাফফার সাকলাইন নিজের সেই ছন্দ ধরে রেখেছেন সর্বশেষ বিপিএল ও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপেও। বোলিং অলরাউন্ডার হিসেবে ধীরে ধীরে নিজের অবস্থান পোক্ত করে চলা এই ক্রিকেটার গতকাল অদম্য টি-টোয়েন্টি কাপে দুরন্ত একাদশের হয়ে দারুণ পারফরম্যান্স উপহার দেন। ২৩ রান খরচায় ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৯ বলে করেন কার্যকর ১৮ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের স্বপ্নের কথা খোলাখুলিভাবেই জানান সাকলাইন। নিজের লক্ষ্য ও বিশ্বাসের জায়গা স্পষ্ট করে তিনি বলেন, ‘আসলে প্রতিটা প্লেয়ারেরই ইচ্ছা থাকে নিজ দেশকে প্রতিনিধিত্ব করার। আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব, বাকিটা আল্লাহর ইচ্ছা। সবার আগে আল্লাহকে ধন্যবাদ। যতটুকু করতে পেরেছি আলহামদুলিল্লাহ। নিজের শক্তির জায়গায় থাকার চেষ্টা করি। ভালোর তো শেষ নেই। আমিও চেষ্টা করছি দিন দিন উন্নতি করার। যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ সামনে আরও চেষ্টা করব।’

ধারাবাহিকভাবে ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই নিজেকে আরও নির্ভরযোগ্য করে তুলতে চান সাকলাইন। নিজের প্রস্তুতি ও উন্নতির প্রসেস নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, ‘আমি সবসময় নিজের শক্তিতে বিশ্বাস রাখি। রিজিকের মালিক আল্লাহ। ভালো খেলা খারাপ খেলা আল্লাহর হাতে, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। যখন এইচপি দলে ডাক পাই, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করেছি। সেখানে কোচ ছিলেন রাজিন (সালেহ) স্যার, ডেভিড হেম্প। তারা আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছেন। দিন দিন ভালো হচ্ছে, সামনে আরও হবে আশা করি।’

অদম্য টি-টোয়েন্টি কাপে দুরন্ত একাদশের বিদায়ের পর সাকলাইনের সামনে এখন অপেক্ষাকৃত লম্বা বিরতি। এই সময়টাকে কীভাবে কাজে লাগাতে চান, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

সামনে বিসিএল ওয়ানডে টুর্নামেন্টকে লক্ষ্য রেখে প্রস্তুতির পরিকল্পনা জানিয়ে সাকলাইন বলেন, ‘সামনে আমাদের বিসিএল ওয়ানডে ফরম্যাটে হবে। সেভাবে নিজেকে প্রস্তুত করব। ট্রেনিং ফিটনেস মিলিয়ে প্রসেসের মধ্যে থাকব ইনশাআল্লাহ। আমি ২ বছর আগে প্রথম বিভাগ থেকে জাতীয় লিগে খেলার পর ট্রেইনার রাখি, এইচপিতে যাওয়ার পর তুষার (ইমরান) স্যার আছে। উনি প্ল্যান দিয়েছেন সেভাবে চলছে। ইফতিখার ইসলাম ভাই ছিলেন সর্বশেষ বিপিএলে, উনিও আমাকে প্ল্যান দিয়েছেন। সেই প্রসেসই ধরে রাখছি।’

Previous Post

ফাইনালে শান্ত-সাব্বির, প্রতিপক্ষে লিটনের ধূমকেতু

Next Post

মাটি লুট ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ বিসিবির

Related Posts

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

6
অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা
বিশেষ প্রতিবেদন

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

3
ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

10
Next Post
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

মাটি লুট ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ বিসিবির

Discussion about this post

সর্বশেষ..

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

by cricbdadmin
0
6

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে...

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

অধিনায়কদের ‘ক্যাপ্টেনস কার্ড’ চালু, অনুপস্থিত সাকিব-মাশরাফিরা

by cricbdadmin
0
3

দেশের ক্রিকেটে সাবেক অধিনায়কদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এক স্বীকৃতি কর্মসূচির...

ক্রিকেট ইতিহাসে কূটনৈতিক ব্যর্থতার বিশ্বরেকর্ড দেখলাম: লুৎফর রহমান বাদল

তামিম ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনুরোধে লিগ খেলবে রূপগঞ্জ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল) নতুন মৌসুম ঘিরে আবারও সরব হয়ে উঠছে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন...

দেশে ফিরলেন সাকিব-মুশফিক

মুশফিককে নিয়ে আক্ষেপ, সাকিব ইস্যুতে বোর্ডের সিদ্ধান্ত বললেন মিরাজ

by cricbdadmin
0
18

নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলের প্রস্তুতির পাশাপাশি আলোচনায় উঠে এসেছে দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের প্রসঙ্গ।...

হোম অব ক্রিকেটের ২০০

মাঠে লড়াইয়ের সঙ্গে গ্যালারিতেও পরিবর্তনের বার্তা

by cricbdadmin
0
11

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে নতুন করে পথচলা শুরু করছে বাংলাদেশ। শুক্রবার ছুটির দিনে মাঠে গড়াবে প্রথম ম্যাচ, যেখানে শুরু...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD