Wednesday, November 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home বিশেষ প্রতিবেদন

তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ

April 17, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
তিন পেসার নিয়ে মাঠে বাংলাদেশ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড-এর মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে শুরু হয়েছে দ্বৈরথ। সিরিজের উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। অন্যদিকে টসে হেরে ফিল্ডিংয়ে নামলেও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ছুটির দিনে ম্যাচটি শুরু হয়েছে। মুদ্রা নিক্ষেপে জয়ী হয়ে আগে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ল্যাথাম। টসে হেরে মিরাজ বলেন, ‘নতুন উইকেট। বোলিং করতে ভালো লাগবে। আমাদের বোলিং আক্রমণও ভালো। উইকেট ভালো মনে হচ্ছে।’

বাংলাদেশ দল তিন পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বাংলাদেশের একাদশ শুরুতে দেওয়া টিম লিস্টে ‘সাব’ ছিলেন পেসার তাসকিন আহমেদ। তার জায়গায় একাদশে রাখা হয় শরীফুল ইসলামকে। কিন্তু একটু পর বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে-একাদশে নেই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, তার জায়গায় শরীফুল। শেষ মুহূর্তের ওয়ার্ম আপের সময় ডান হাঁটুতে অস্বস্তি অনুভব করেন কাটার মাস্টার, পরে তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।

সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি ২০২৭ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ের অংশ এটি। তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে সফরে আসা নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়েই সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ।

এ ম্যাচটি সকাল ১১টায় শুরু হওয়াও বিশেষভাবে উল্লেখযোগ্য। সাধারণত বাংলাদেশে আন্তর্জাতিক ম্যাচ দিবারাত্রির হয়ে থাকে, তবে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের আহ্বানে সাড়া দিয়ে সময় এগিয়ে এনে সকালে খেলা শুরু করেছে বিসিবি।

নিউজিল্যান্ড দলটি এ সিরিজে নিয়মিত অনেক খেলোয়াড়কে পাচ্ছে না, কারণ তারা ব্যস্ত রয়েছে আইপিএল ও পিএসএলে। ফলে নতুন চেহারার একটি দল নিয়েই মাঠে নেমেছে কিউইরা। বিপরীতে পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে বাংলাদেশ।

পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ২০০৪ সালের পর বাংলাদেশ সফরে সিরিজের প্রথম ম্যাচে জয় পায়নি নিউজিল্যান্ড। ২০০৮, ২০১০ ও ২০১৩ সালে তারা হেরেছে, আর ২০২৩ সালের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ: 
উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), হেনরি নিকোলস, নিক কেলি, মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, জেডেন লেনক্স ও উইলিয়াম ও’রুর্কি।

Related Posts

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশের সামনে পাহাড়সম চ্যালেঞ্জ

0
জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের
বিশেষ প্রতিবেদন

জয় দিয়ে শেষ, তবু স্বপ্নভঙ্গ নিগারদের

0
শোক বুকে চেপে দেশের জন্য লড়ছেন ইবাদত
বিশেষ প্রতিবেদন

বল ছুড়ে মেরে শাস্তি পেলেন ইবাদত

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD