Saturday, May 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মাটি লুট ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ বিসিবির

February 8, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠের বাইরের নানা বিতর্কের মধ্যেই এবার গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে সরাসরি আপত্তি তুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বাচলের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মাটি ক্রয়ে অনিয়ম সংক্রান্ত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বোর্ড।

৭ ফেব্রুয়ারি একটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, পূর্বাচলের স্টেডিয়ামের মাটি লুটের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বিসিবিতে জমা দিয়েছে। সেই প্রতিবেদনে বিসিবির সাবেক দুই পরিচালক মাহাবুব আনাম ও ফাহিম সিনহা, বর্তমান সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন, কিউরেটর বদিউল আলম খোকন, বোরহান উদ্দিন পাপ্পু এবং উইন্ডস্টার কোম্পানিকে দায়ী করে কারণ দর্শানোর কথা বলা হয়েছে বলে উল্লেখ করা হয়।

এই দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বিসিবি জানায়, তদন্ত প্রক্রিয়া এখনো শেষ হয়নি এবং বোর্ডের কাছে কোনো প্রতিবেদন জমা পড়েনি। শনিবার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের স্টার প্লে থেকে সম্প্রচারিত একটি তদন্ত প্রতিবেদনে যেসব তথ্য তুলে ধরা হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি।

বোর্ডের বিবৃতিতে বলা হয়, ‘আজ পর্যন্ত অনুসন্ধান কমিটির পক্ষ থেকে কোনো প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেওয়া হয়নি এবং কমিটিও আনুষ্ঠানিকভাবে তাদের অনুসন্ধান ফলাফল বোর্ডে উপস্থাপন করেনি। উপর্যুক্ত তথ্যের পরিপ্রেক্ষিতে, বিসিবির বিবেচনায় সংশ্লিষ্ট সম্প্রচারে এমন তথ্য উপস্থাপন করা হয়েছে যা অনুসন্ধানের বর্তমান অবস্থাকে সঠিকভাবে প্রতিফলিত করে না। বোর্ডটি যথার্থতা, ন্যায্যতা ও দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে সংশ্লিষ্ট সম্মানিত টেলিভিশন চ্যানেলকে অনুরোধ জানাচ্ছে, যেন তারা প্রচারিত বিষয়বস্তু পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি সংশোধন করে।’

পূর্বাচলের মাঠ থেকে মাটি চুরির অভিযোগ প্রথম উঠে আসে গণমাধ্যমেই। সেই খবর প্রকাশের পর চাপের মুখে বিসিবি তদন্ত কমিটি গঠন করে। একই সঙ্গে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট মাঠ পরিদর্শনে গিয়ে মাটি কম থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছিলেন, যা বিতর্ককে আরও ঘনীভূত করে।

Previous Post

ধারাবাহিকতায় স্বপ্নের পথে সাকলাইন

Next Post

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

Related Posts

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই
বিশেষ প্রতিবেদন

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

4
শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ
বিশেষ প্রতিবেদন

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

10
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

5
Next Post
ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

ইতিহাস গড়ে বিশ্বকাপে কিউইদের উড়ন্ত সূচনা

Discussion about this post

সর্বশেষ..

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

আধুনিকায়নের পথে ঢাকা লিগ, পাল্টে যাচ্ছে অনেক কিছুই

by cricbdadmin
0
4

৪ মে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ২০২৫-২৬ মৌসুম। তার আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের...

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

শুরুতে আশা, শেষে হতাশা-সমতায় শেষ সিরিজ

by cricbdadmin
0
10

মিরপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে জয় পেলেই ট্রফি নিশ্চিত করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং ব্যর্থতা আর শেষ পর্যন্ত বৃষ্টির...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
5

দিনটা শুরু হয়েছিল শঙ্কা দিয়ে, শেষ হলো হিসাব-নিকাশে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও মনে করিয়ে দিল, ক্রিকেটে কখনও...

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি

ভালো শুরুর পর ধস, বৃষ্টিতে থামল বাংলাদেশ

by cricbdadmin
0
6

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ইতিবাচক সূচনা করেও মাঝপথে ধসে পড়েছে বাংলাদেশ। আজ মিরপুরে টস জিতে আগে...

ল্যাথাম ছাড়াই মাঠে নিউজিল্যান্ড, বোলিংয়ে বাংলাদেশ

সিরিজ জয়ের মিশনে শুরুতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে সাইফউদ্দিন

by cricbdadmin
0
8

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পরিণত হয়েছে একপ্রকার নির্ধারণী লড়াইয়ে। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD