Monday, May 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ফাইনালের দরজায় আজ বিপিএল, প্রথম টিকিটের লড়াই সন্ধ্যায়

January 20, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ফাইনালের দরজায় আজ বিপিএল, প্রথম টিকিটের লড়াই সন্ধ্যায়
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে আজই জানা যাবে ফাইনালের প্রথম প্রতিযোগীর নাম। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দুই প্লে-অফ ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্ট পৌঁছে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে।

সন্ধ্যার কোয়ালিফায়ারে জয়ী দল সরাসরি আগামী ২৩ জানুয়ারির ফাইনালে জায়গা করে নেবে, আর দিনের শুরুতে এলিমিনেটরে একটি দলের স্বপ্ন চিরতরে শেষ হয়ে যাবে।

ফাইনালের সরাসরি টিকিটের লড়াইয়ে সন্ধ্যা ছয়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও রাজশাহী ওয়ারিয়র্স। এই ম্যাচে জয় মানেই ফাইনাল, হার মানলে শেষ সুযোগের অপেক্ষা। লিগ পর্বে দুই দলের লড়াই ছিল সমানে সমান, একবার করে জয় পেয়েছে দু’দলই। তবে সাম্প্রতিক ফর্মে এগিয়ে রাজশাহী।

টানা চার ম্যাচ জিতে তারা কোয়ালিফায়ারে এসেছে আত্মবিশ্বাস নিয়ে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি ২০১৯ সালের পর আবারও শিরোপার মঞ্চে ফেরার স্বপ্ন দেখছে। অন্যদিকে চট্টগ্রাম শেষ দুটি ম্যাচে হেরে কিছুটা চাপে থাকলেও প্লে-অফের মঞ্চে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশাই করবে তারা।

দিনের প্রথম ম্যাচে বেলা একটায় এলিমিনেটরে নামবে সিলেট টাইটান্স ও রংপুর রাইডার্স। এই ম্যাচে কোনো দ্বিতীয় সুযোগ নেই। হার মানলেই এবারের বিপিএল শেষ। জয়ী দল অবশ্য ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকবে এবং কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে শেষ সুযোগ পাবে। লিগ পর্বে সিলেট ও রংপুর দু’বার মুখোমুখি হয়ে একবার করে জয় পেয়েছে, ফলে এই ম্যাচেও সমান উত্তেজনার সম্ভাবনা রয়েছে।

লিগ পর্ব শেষে মোট ২৯ ম্যাচের পর এই চার দলই জায়গা করে নেয় প্লে-অফে। শুরুতে রাজশাহী, চট্টগ্রাম ও সিলেট দ্রুত শেষ চারে উঠলেও রংপুর শেষ দিকে টানা দুই ম্যাচ জিতে টিকে থাকার লড়াইয়ে সফল হয়। একসময় পথ হারানো ২০১৭ সালের চ্যাম্পিয়ন দলটি এখন আবারও শিরোপার স্বপ্ন দেখছে।

পুরো আসরজুড়েই বিপিএল নিয়ে আলোচনা ছিল কম রান, ব্যাটারদের সংগ্রাম আর একঘেয়ে ম্যাচ নিয়ে। কোনো ম্যাচেই ২০০ রানের ইনিংস দেখা যায়নি। বেশির ভাগ খেলাতেই ফল অনুমান করা গেছে অনেক আগেই, যা দর্শকদের মধ্যে হতাশা তৈরি করেছে। টুর্নামেন্ট ব্যবস্থাপনা নিয়েও উঠেছে প্রশ্ন। ঢাকা পর্বের শুরুতে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যকে ঘিরে খেলা মাঠে না গড়ানোয় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে মিরপুরে টানা ম্যাচে শেষ হয় লিগ পর্ব।

এই ম্যাড়মেড়ে লিগের পর প্লে-অফেই রোমাঞ্চ ফেরার আশা দর্শকদের। রাজশাহীর অলরাউন্ডার জিমি নিশাম আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, দল হিসেবে ভালো খেলায় বিশ্বাস থেকেই তারা মাঠে নামবে, যদিও কোয়ালিফায়ারকে নতুন ম্যাচ হিসেবেই দেখছেন তিনি। অন্যদিকে এলিমিনেটরের আগে সিলেট শিবির থেকেও এসেছে ইতিবাচক বার্তা। ইথান ব্রুকস জানিয়েছেন, শক্তিশালী রংপুরের বিপক্ষে জিততে হলে আক্রমণাত্মক ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলতে হবে।

সব মিলিয়ে আজকের দিনটাই নির্ধারণ করে দেবে বিপিএলের ফাইনালের প্রথম নাম। সন্ধ্যার কোয়ালিফায়ার শেষে হয়তো এক দল উদযাপনে মাতবে, আর অন্য দল তাকিয়ে থাকবে শেষ সুযোগের দিকে।

Previous Post

বিশ্বকাপ ইস্যুতে বিসিবির ব্যাখ্যা, ডেডলাইন নিয়ে বিভ্রান্তি

Next Post

দুই ম্যাচেই টানা জয়, বিশ্বকাপ বাছাইয়ে ছন্দে বাংলাদেশ

Related Posts

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’
বিশেষ প্রতিবেদন

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

7
টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

4
জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

7
Next Post
দুই ম্যাচেই টানা জয়, বিশ্বকাপ বাছাইয়ে ছন্দে বাংলাদেশ

দুই ম্যাচেই টানা জয়, বিশ্বকাপ বাছাইয়ে ছন্দে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

‘আমাদের সেমিফাইনালে খেলা উচিত ছিল’

চোট, চাপ আর প্রত্যাশা- সব সামলে বিশ্বকাপ

by cricbdadmin
0
7

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে নিজেদের প্রস্তুতিটা আরেকটু ঝালিয়ে নিতে স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে...

টানা ৭ জয়ে উড়ল বাংলাদেশ

লর্ডসে খেলার স্বপ্ন নিয়ে নতুন মিশন

by cricbdadmin
0
4

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির শেষ ধাপে পৌঁছে গেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ইংল্যান্ডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে স্কটল্যান্ডে...

জয় ১৬৯-সেঞ্চুরির পথে মুমিনুল, দিনভর দাপট বাংলাদেশের

বদলে যাওয়া বাংলাদেশের বড় স্বপ্ন

by cricbdadmin
0
7

একসময় অস্ট্রেলিয়া সফর মানেই ছিল বাংলাদেশের জন্য কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। প্রতিপক্ষের গতি, বাউন্স আর আক্রমণাত্মক ক্রিকেটের সামনে টিকে থাকাই...

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা

by cricbdadmin
0
7

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবার ভিন্ন এক মানসিকতা নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ। অতীতের মতো শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, ম্যাচ...

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

শান্তর সেঞ্চুরি, তাইজুলের পাঁচ উইকেট-ডিপিএলে তারকাদের দাপট

by cricbdadmin
0
5

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ করেই জাতীয় দলের কয়েকজন তারকা ক্রিকেটার ফিরেছেন ঢাকা প্রিমিয়ার লিগে। আর ফিরেই নিজেদের উপস্থিতি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD