Saturday, April 18, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পরিস্থিতি পর্যবেক্ষণে বিসিবি, নিরাপত্তা সিদ্ধান্তের অপেক্ষায় বিপিএল

December 19, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের সাম্প্রতিক সহিংসতা ও অস্থির পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকাজুড়ে বিক্ষোভ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে। এর প্রভাব এসে পড়েছে আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজন বিপিএলের নিরাপত্তা ব্যবস্থার ওপর।

রাজধানীর কারওয়ান বাজারে দুটি পত্রিকা অফিসে অগ্নিসংযোগ এবং ধানমন্ডিতে ছায়ানটে হামলার ঘটনায় সার্বিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এমন বাস্তবতায় আগামী ২৬ ডিসেম্বর থেকে সিলেটে বিপিএল শুরু হওয়ার কথা থাকলেও টুর্নামেন্টটি নির্বিঘ্নে আয়োজন করা যাবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, আপাতত বিপিএল নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ দেখছে না তারা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, নিরাপত্তা সংস্থা বা সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক শঙ্কার বার্তা পাওয়া যায়নি। ফলে এই মুহূর্তে বিপিএল আয়োজন নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

নিরাপত্তা উদ্বেগের কারণে ঢাকায় বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রেখে বিসিবি বৈঠকে বসছে এবং সেখানে নিরাপত্তা ইস্যুটি গুরুত্বসহকারে আলোচনা হবে। পরিস্থিতি পর্যালোচনা শেষে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

বিপিএলে অংশ নিতে আসেন বিভিন্ন দেশের ক্রিকেটার, ধারাভাষ্যকার ও সম্প্রচারকর্মীরা। তাদের নিরাপত্তা নিশ্চিত করাকে বিসিবি সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। দেশের সার্বিক পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে সংশ্লিষ্ট দেশগুলো ভ্রমণ সতর্কতা বা নিষেধাজ্ঞা জারি করতে পারে, এমন আশঙ্কায় রয়েছে দলগুলো। এমন কোনো পরিস্থিতি তৈরি হলে ফ্রাঞ্চাইজিগুলোর হয়ে সরকারের সঙ্গে আলোচনা করবে বিসিবি।

Previous Post

২৮ দিনের বিপিএল, হিসেবি পথে হাঁটছে বিসিবি

Next Post

দুর্দান্ত শুরু, হতাশার সমাপ্তি, সেমিতে থামল বাংলাদেশ

Related Posts

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
বিশেষ প্রতিবেদন

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

18
আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

13
‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা
ক্রিকেট সাফারি

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

10
Next Post
দুর্দান্ত শুরু, হতাশার সমাপ্তি, সেমিতে থামল বাংলাদেশ

দুর্দান্ত শুরু, হতাশার সমাপ্তি, সেমিতে থামল বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

by cricbdadmin
0
18

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান হচ্ছে এবার। ২০১১ সালের পর প্রথমবারের মতো দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে...

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

আশা জাগিয়েও ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

by cricbdadmin
0
13

শুরুটা হলো হার দিয়েই-নিউজিল্যান্ডের দেওয়া ২৪৭ রানের জবাবে ২২১ রানে গুটিয়ে গিয়ে ২৬ রানে হেরেছে বাংলাদেশ। ভালো শুরুর পরও শেষটা...

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

‘ক্যাপ্টেনস কার্ড’, অধিনায়কদের জন্য আজীবন সুবিধা

by cricbdadmin
0
10

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের জন্য নতুন সম্মাননা চালু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে বিশেষ এই উদ্যোগে...

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

বোলারদের দাপটে নিউজিল্যান্ডকে ২৪৭ রানে আটকালো বাংলাদেশ

by cricbdadmin
0
7

মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে বল হাতে দারুণ নৈপুণ্য দেখিয়ে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ গড়তে দেয়নি বাংলাদেশ।...

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

শরীফুল-রিশাদের আঘাত সামলে লড়ছে নিউজিল্যান্ড

by cricbdadmin
0
10

মিরপুরে ম্যাচ শুরুর আগেই নাটক, আর মাঠে নামার পর লড়াই-এভাবেই শুরু হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড-এর মধ্যকার প্রথম ওয়ানডে। টসে হেরে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD